আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

শাহীন ডাকাত ধরা পড়েছে, যৌথ অভিযানে গ্রেপ্তার ৩ জন

শাহীন ডাকাত ধরা পড়েছে, যৌথ অভিযানে গ্রেপ্তার ৩ জন

অভিযানকালে একটি দেশীয় ২২ বোরের অস্ত্র, তিনটি একনলা বন্দুক, ১০টি বিভিন্ন ধরনের গোলাবারুদ, ২০ হাজার পিস ইয়াবা এবং একাধিক দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের নামে বিভিন্ন থানায় ২০টির অধিক হত্যা, ডাকাতি ও অপহরণসহ বিভিন্ন নাশকতামূলক মামলা রয়েছে বলে জানায় আইএসপিআর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন অপরাধে অভিযুক্ত শাহীন নাইক্ষ্যংছড়ি, গর্জনিয়া এবং সীমান্ত এলাকায় হত্যা, ডাকাতি, রাহাজানি, মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। ঈদুল আজহা উপলক্ষে শাহীন ডাকাতের নেতৃত্বে নাইক্ষ্যংছড়ি এলাকায় ব্যাপকভাবে গরু চোরাচালান বৃদ্ধি পায়।

অভিযানকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে শাহিন ডাকাত ও তার সহযোগীরা এলোপাতাড়ি কয়েক রাউন্ড ফায়ার করলেও, অভিযান দলের কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়া অপরাধীদের গ্রেপ্তার করা সম্ভব হয়।

আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। যেকোনো ধরনের অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো যাচ্ছে।

শেয়ার করুন

পাঠকের মতামত