আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

ঢাকা উত্তর-দক্ষিণে রাতের মধ্যেই বর্জ্য সরানোর প্রস্তুতি

ঢাকা উত্তর-দক্ষিণে রাতের মধ্যেই বর্জ্য সরানোর প্রস্তুতি

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) আনুষ্ঠানিকভাবে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ঈদের দিন শনিবার দুপুর দুইটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘দুই সিটিতেই আজ রাতের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে। সিটি করপোরেশন নির্ধারিত যে সময় বেঁধে দিয়েছে, আশা করছি এর মধ্যেই তারা বর্জ্য অপসারণের কাজ শেষ করতে পারবে। পরিচ্ছন্নতা কর্মীদের অক্লান্ত পরিশ্রমে নগরবাসীকে একটি সুন্দর পরিচ্ছন্ন নগরী উপহার দিতে পারব।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পরিচ্ছন্নতাকর্মী যারা কাজ করছেন, তাদের জন্য ডিএনসিসি বিশেষ খাবারের ব্যবস্থা করেছে। পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকেও তাদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা করা হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, এ বছর কোরবানির ঈদে ঢাকা উত্তর সিটিতে ২০ হাজার টন বর্জ্য অপসারণের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঈদের দিনসহ পরের দু’দিন এ বর্জ্য অপসারণ করা হবে। এর মধ্য ঈদের দিন কোরবানির বর্জ্যের প্রায় ৮০ শতাংশ অপসারণ করা হবে।

ডিএনসিসি প্রশাসক বলেন, আজ সকাল থেকেই কোরবানির বর্জ্য অপসারণের কাজ শুরু করা হয়। এসব বর্জ্য মূলত কোরবানির হাটের বর্জ্য। আজ দুপুর ১২টা পর্যন্ত ঢাকা উত্তর সিটির আমিনবাজার ল্যান্ডফিলে সাড়ে পাঁচ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে।

ডিএনসিসি সূত্র জানায়, কোরবানির বর্জ্য অপসারণ ও পরিষ্কারের কাজে এ বছর ঢাকা উত্তর সিটিতে ১০ হাজার ৪৩১ জন পরিচ্ছন্নতাকর্মী কাজ করছেন। কোরবানির বর্জ্য আমিনবাজার ল্যান্ডফিলে (স্থায়ী বর্জ্য অপসারণ কেন্দ্র) নিতে ৮৫০টির মতো যান-যন্ত্রসহ অন্যান্য যানবাহন ব্যবহার করা হচ্ছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত