আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

মুম্বাইয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে পাঁচজনের প্রা ণ সং শ য়

মুম্বাইয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে পাঁচজনের প্রা ণ সং শ য়

ভারতের মুম্বাইয়ে চলন্ত লোকাল ট্রেন থেকে পড়ে পাঁচজন যাত্রীর প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছে। সোমবার (৯ জুন) সকালে দিবা-মুম্ব্রা স্টেশনের কাছাকাছি এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ।


​​​​​​​প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল (সিএসএমটি) থেকে ছেড়ে যাওয়া একটি অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রেনে অনেকেই দাঁড়িয়ে ছিলেন দরজার ধারে। চলন্ত অবস্থায় এক বগির দরজা থেকে হাত ফসকে ১০ থেকে ১২ জন যাত্রী নিচে পড়ে যান। তাদের মধ্যে কয়েকজন লাইনের ওপর ছিটকে পড়েন।

ঘটনার সময় বিপরীত দিক থেকে আরেকটি ট্রেন আসছিল বলেও দাবি করেছেন কিছু প্রত্যক্ষদর্শী। তবে রেল কর্তৃপক্ষ এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই ইতোমধ্যেই চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এনডিটিভি জানিয়েছে, দুর্ঘটনার পর রেলের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে।


এ ঘটনায় তদন্ত শুরু করেছে মুম্বাই রেল পুলিশ এবং রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, অতিরিক্ত যাত্রী চাপ সামলাতে গিয়ে বারবার এমন দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনার পর রেল মন্ত্রণালয় জানিয়েছে, মুম্বাইয়ের উপনগর অঞ্চলে চলাচলকারী ট্রেনের নতুন বগিগুলোতে স্বয়ংক্রিয়ভাবে দরজা বন্ধ রাখার ব্যবস্থা থাকবে। পাশাপাশি, বর্তমানে চলমান ট্রেনগুলোর নকশাও পরিবর্তন করে দরজা বন্ধ রাখার প্রযুক্তি সংযুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

মুম্বাইয়ের লোকাল ট্রেনগুলোর অতিরিক্ত চাপ এবং নিরাপত্তা ব্যবস্থা ঘাটতির বিষয়টি এই দুর্ঘটনার মাধ্যমে আবারও সামনে চলে এসেছে। নিয়মিত যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিতে রেল কর্তৃপক্ষের ওপর চাপ বাড়ছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত