আপডেট :

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

‘কোন একদিন’: আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌ-এর দীর্ঘ প্রতীক্ষিত প্রত্যাবর্তন

‘কোন একদিন’: আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌ-এর দীর্ঘ প্রতীক্ষিত প্রত্যাবর্তন

তিন বছর পর আবারও ছোটপর্দায় জুটি হয়ে আসছেন জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌ। ‘কোন একদিন’ শিরোনামের একটি নাটকে দেখা যাবে তাদের। এর আগে ২০২২ সালে চয়নিকা চৌধুরীর পরিচালনায় একটি নাটকে অভিনয় করেন তারা। দীর্ঘদিন পর ফের একই নির্মাতার নাটকে অভিনয় করলেন তারা। 


ফারিয়া হোসেনের গল্পে নির্মিত হয়েছে ‘কোন একদিন’ নাটকটি। বৃহস্পতিবার (১২ জুন) রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচারে আসবে। এ নাটকে আরও অভিনয় করেছেন সৌম্য ও তন্নী তৃণা। নাটকটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।


নাটকের গল্পে দেখা যায়, পারভেজ আহমেদ (আফজাল হোসেন) দেশের একজন নামকরা ব্যবসায়ী। কিছুদিন আগে তার ব্লাড ক্যান্সার অর্থাৎ লিউকোমিয়া ধরা পড়েছে। প্রচণ্ড মনের জোরে তিনি চিকিৎসা নিচ্ছেন এবং বাসায় থেকে ব্যবসা দেখছেন। এদিকে তার ব্যবসার কাজে সহযোগিতার জন্য নতুন একজনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেন। ইন্টাভিউতে সূর্য নামের একজন তরুণ আসেন। তার বায়োডাটা দেখে চমকে ওঠেন পারভেজ আহমেদ। কিন্তু কেন? এমনই এক গল্পে নাটকটি এগিয়ে যায় বলে জানান নির্মাতা।

পরিচালক চয়নিকা চৌধুরী, ‘ভিউয়ের যুগে এখন অনেক প্রযোজক এ ধরনের গল্পে কাজ করতে আগ্রহী হয় না। সে ক্ষেত্রে প্রযোজক জামাল হোসেন ভাই আমাকে এ কাজটি করার জন্য সহযোগিতা করেছেন। তার কাছে আমি কৃতজ্ঞ। এ নাটকটির গল্প দর্শকের চোখ ভেজাবে বলতে পারি। যারা সুন্দর গল্পের নাটক দেখতে পছন্দ করেন তাদের নাটকটি ভালো লাগবে।’

প্রযোজক জামাল হোসেন বলেন, ‘অনেকদিন ধরে আফজাল ভাই ও সাদিয়া ইসলাম মৌকে নিয়ে একটা নাটক করার স্বপ্ন দেখছিলাম। সেই স্বপ্ন পূরণে এগিয়ে এলেন চয়নিকা চৌধুরী। আমি সব সময় ভিউয়ের চেয়ে গল্পকে বেশি প্রাধান্য দিই। এ নাটকেও দর্শক সুন্দর একটি গল্প দেখতে পাবে।’

শেয়ার করুন

পাঠকের মতামত