আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

৮ জেলে নি খোঁ জ: ২ জনের ম র দে হ পাওয়া গেছে

৮ জেলে নি খোঁ জ: ২ জনের ম র দে হ  পাওয়া গেছে

বঙ্গোপসাগরের চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আট জেলের মধ্যে দুই জনের মরদেহ ভেসে এসেছে।


​​​​​​​শনিবার (৯ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটায় পতেঙ্গা ১৮ নম্বর ঘাট এলাকায় মরদেহ দুটি ভেসে আসতে দেখেন স্থানীয়রা।


নিখোঁজদের স্বজন মো. মিরাজুল ইসলাম জানান, ‘আজ বিকেল সাড়ে ৫টার দিকে দুটি মরদেহ ভেসে এসেছে। তাদের সহকর্মীরা শনাক্ত করেছেন মরদেহ দুটি আজাদ ও ইদ্রিসের।’

চট্টগ্রাম সদরঘাট নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ বলেন, ‘বিকেল সাড়ে তিনটার দিকে পতেঙ্গায় একটি মরদেহ ভেসে আসার সংবাদ পেয়েছি। সেটি উদ্ধার করতে গিয়ে আরও একটি মরদেহ ভেসে আসার খবর এসেছে। এসআই সুমন দেবনাথসহ আমাদের একটি দল ঘটনাস্থলে গিয়েছে। আমরা একজনের পরিচয় শনাক্ত করেছি। বিস্তারিত পরে জানাতে পারব।’


এর আগে, গত বৃহস্পতিবার বঙ্গোপসাগরে ফিশিং বোটের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনা ঘটে। ওইদিন বেলা ১১টার দিকে চট্টগ্রাম নগরীর ফিশারিঘাট এলাকা থেকে ১৯ জন জেলে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হয় আনিকা নামের ট্রলারটি। বেলা ১২টার পর বঙ্গোপসাগরের পতেঙ্গা এলাকা পেরিয়ে গভীর সাগরের দিকে যাচ্ছিল ট্রলারটি। এসময় পেছন থেকে একটি জাহাজের ধাক্কা লাগলে ট্রলারটি ডুবে যায়। পরে স্থানীয় একটি নৌযানে ১১ জন উঠে বেঁচে ফিরলেও বাকি ৮ জন নিখোঁজ ছিল।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত