আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

মালিপাথর স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের বৃত্তি অর্জন ২৫ শিক্ষার্থীর

মালিপাথর স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের বৃত্তি অর্জন ২৫ শিক্ষার্থীর

দ্য স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব মালিপাথর বৃত্তি পেয়েছে ফেনীর পরশুরাম উপজেলার ২৫ জন শিক্ষার্থী। শনিবার সকালে উপজেলার চিথলিয়া ইউনিয়নের শালধর মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ে ‘রিচার্জ ইউর ব্রেইন,প্যারেন্টিং উইজডম’ স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ২৫ শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড, প্রাইজবন্ড ও স্কুল ব্যাগ উপহার দেওয়া হয়।

এর আগে গত ডিসেম্বরে সংগঠনটির আয়োজিত বৃত্তি পরীক্ষায় চিথলিয়া ইউনিয়নের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে বৃত্তি পায় ২৫ শিক্ষার্থী।


মিনহাজুল ইসলাম জনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক। অনুষ্ঠানের উদ্বোধন করেন জুলাই আন্দোলনে শহিদ ইকরাম হোসেন কাউসারের পিতা মাওলানা আনোয়ার হোসেন। সংগঠনের ইন্সট্রাক্টর আবদুল হালিম সোহাগের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে আলোচনা শুরু হয়। প্রধান বক্তা ছিলেন মোটিভেশনাল স্পিকার ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল।

সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম ও ইন্সট্রাক্টর আবদুস সুবহান রনির যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুল হালিম, ব্রাইট ইন্টারন্যাশনালের হেড অব বিজনেস মনিরুজ্জামান, প্রকৌশলী হাসান মাহমুদ, শাহজালাল ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দাউদুল ইসলাম,পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান ও শালধর মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল ওহাব। আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সম্পাদক আবদুল্লাহ আল নোমান, ইনস্ট্রাক্টর নুর উদ্দিন জুয়েল প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত