আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

বিসিসিআই নির্বাচনের তারিখ ঘোষণা, বিসিবির পথেই ভারতীয় বোর্ড

বিসিসিআই নির্বাচনের তারিখ ঘোষণা, বিসিবির পথেই ভারতীয় বোর্ড

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিনিয়র সহসভাপতি নাজমুল আবেদীন ফাহিম সিলেটে জানিয়েছিলেন, অক্টোবরে হবে বিসিবি’র পরিচালনা পর্ষদ ও বিসিবি সভাপতি নির্বাচন। কবে নির্বাচন তা নিশ্চিত করে বলা না হলেও প্রথম সপ্তাহে হতে পারে বলে জানান তিনি।

বিসিবির মতো বোর্ড নির্বাচনের ঘোষণা দিয়েছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই)। মুম্বাইয়ে বোর্ডের প্রধান কার্যালয়ে ২৮ সেপ্টেম্বর অর্থাৎ এশিয়া কাপের ফাইনালের দিন এই নির্বাচন তথা বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে।

বিসিসিআই-এর বর্তমান সেক্রেটারি দেভজিৎ সাইকিয়া জানিয়েছেন, বোর্ডের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি ও ট্রেজারার পদের জন্য নির্বাচন হবে। এজিএমে আইপিএল ও মেয়েদের আইপিএলের গর্ভনিং কাউন্সিলল গঠনের বিষয়টিও থাকবে।

সেক্রেটারি পদে নির্বাচন হবে বলা হলেও বর্তমান সেক্রেটারি দেভজিৎ আরও একবার দায়িত্ব চালিয়ে যাবেন বলে জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম। তিনি আগে জয়েন্ট সেক্রেটারি ছিলেন। জয় শাহ সেক্রেটারির পদ থেকে আইসিসির সভাপতি হলে শূন্যস্থানে তিনি গত এক বছর ধরে দায়িত্ব পালন করছেন। ট্রেজারার প্রভতেজ সিং ভাটিয়া এবং জয়েন্ট সেক্রেটারি রোহান গাঁস দেশাইও আরও এক টার্ম দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

প্রেসিডেন্ট পদে নির্বাচন হলেও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রাজিব শুকলা ওই পদের জন্য নির্বাচিত হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। এর আগে বিসিসিআই-এর সভাপতি ছিলেন বিশ্বকাপ জয়ী রজার বিন্নি। তার বয়স ৭০ বছর পেরিয়ে যাওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী গত জুলাইয়ে দায়িত্ব ছেড়েছেন তিনি।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত