আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

        বেতন বৃদ্ধি ও বাসা থেকে কাজের দাবিতে ক্যালিফোর্নিয়ায় হাজারো সরকারি কর্মীর ধর্মঘট

        যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের পথ কঠিন, ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ভারতীয় প্রযুক্তিকর্মীরা

        কেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তরুণদের চেয়ে বয়স্ক নেতারাই বেশি দিন ক্ষমতা ধরে রাখছেন

        যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলল ওয়াশিংটন

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

বেতন ও শর্ত নিয়ে অসন্তোষ, ইসলামী ব্যাংকের ওএসডি কর্মকর্তাদের অবিরাম হরতাল

বেতন ও শর্ত নিয়ে অসন্তোষ, ইসলামী ব্যাংকের ওএসডি কর্মকর্তাদের অবিরাম হরতাল

ছয় দাবিতে রোববার থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছেন ইসলামী ব্যাংক থেকে ওএসডি হওয়া কর্মকর্তা-কর্মচারীরা। শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা।

চাকরিচ্যুতদের স্বপদে পুনর্বহাল, ওএসডি প্রত্যাহার, শর্ত আরোপ করে অ্যাসেসমেন্ট টেস্ট নেওয়া বন্ধ এবং পানিশমেন্ট ট্রান্সপার বন্ধসহ ছয় দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। এছাড়া চাকরিচ্যুত এবং ওএসডি হওয়া কর্মকর্তারা তাদের নানা দুর্দশার কথা তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা এমদাদ হোসাইন বলেন, ‘আমাদের থাকার কথা ছিল ব্যাংকে। অথচ আজ রাজপথে সংগ্রাম করতে হচ্ছে। ব্যাংক কর্তৃপক্ষ আদালতের নির্দেশ অমান্য করে প্রহসনমূলক পরীক্ষার আয়োজন করে ৪০০ জনকে ছাঁটাই এবং পাঁচ হাজার কর্মকর্তা-কর্মচারীকে ওএসডি করেছে।’

সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা-কর্মচারীর ঘরে চরম মানবিক বিপর্যয় চলছে দাবি করে এই ব্যাংক কর্মকর্তা বলেন, ‘এর মধ্যে ব্যাংক কর্তৃপক্ষ কর্মীদের অফিস আইডি এবং ব্যক্তিগত স্যালারি আইডি বন্ধ করে দিয়েছে। এ মুহূর্তে বাসা ভাড়া দেওয়া, বাবা-মায়ের ওষুধ কেনা বা বাজার করার মতো টাকা আমাদের হাতে নেই।’

সকলকে পাশে থাকার আহ্বান জানিয়ে ব্যাংক কর্মকর্তা হুমায়ুন মোক্তার রশীদ বলেন, ‘পরিবার নির্ভর করে আমাদের বেতনের ওপর। আমরা বেতন পাচ্ছি না, অ্যাকাউন্ট বন্ধ করে রেখেছে। সবাই মানবেতর জীবনযাপনের দিকে যাচ্ছি। আপনারা আমাদের পাশে দাঁড়ান। এই বিপর্যয়ে এগিয়ে আসেন।’

আরেক ব্যাংক কর্মকর্তা আশরাফুল হক বলেন, চাকরির আট বছর পর এসে মূল্যায়ন পরীক্ষা আয়োজনের নাম প্রহসনের পরীক্ষা বয়কট করার কারণে ওএসডি ও চাকরিচ্যুত করা হয়। ব্যাংকের পরীক্ষার মতো ওএসডি এবং চাকরিচ্যুতের নোটিশও অবৈধ। তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কোনো কারণ দর্শানো নোটিশ বা চাকরিচ্যুতের কারণ উল্লেখ করেনি।

ব্যাংক কর্মচারী মোহাম্মদ সোহেল বলেন, আমরা ব্যাংকের সাধারণ কর্মী। ব্যাংকে আমাদের কোনো অর্থনৈতিক কেলেঙ্কারি না থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ কেন আমাদের অ্যাকাউন্ট বন্ধ করেছে এই জবাব আমরা পাইনি। আমরা আজ খাবার কেনার টাকা জোগাড় পর্যন্ত করতে পারছি না।

গত কয়েকদিন কর্মক্ষেত্রে ওএসডি কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা ঘটছে দাবি করেন বক্তারা। তারা বলেন, আগামী রোববার থেকে আমরা কর্মবিরতিতে যাব। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।

এ সময় রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতিসহ দেশের সকল রাজনৈতিক নেতাদের ব্যাংক কর্মীদের পাশে থাকার অনুরোধ জানানো হয়। সুষ্টু কর্মপরিবেশ তৈরি করে সকলকে কর্মস্থলে ফিরিয়ে নিয়ে যাওয়ার দাবিও করা হয় সংবাদ সম্মেলনে।

২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের মালিকানা নিয়ন্ত্রণ নেওয়ার পর বিপুলসংখ্যক কর্মী সরাসরি সিভি দিয়ে চাকরিতে যোগ দেন। তাদের বেশিরভাগই ছিলেন চট্টগ্রামের পটিয়া ও পার্শ্ববর্তী উপজেলার বাসিন্দা। আওয়ামী লীগ সরকার পতনের পর রদবদল আসে ওই ব্যাংকের পরিচালনা পর্ষদে। ২০১৭ সালের পরে ব্যাংকে নিয়োগ পাওয়া কর্মকর্তা কর্মচারীদের জন্য ব্যাংক কর্তৃপক্ষ ২৭ সেপ্টেম্বর বিশেষ দক্ষতা মূল্যায়ন পরীক্ষা আয়োজন করে। ৫ হাজার ৩৮৫ জন কর্মকর্তার অংশগ্রহণের কথা থাকলেও মাত্র ৪১৪ জন পরীক্ষা দেন। যারা আসেননি, সেই ৪,৯৭১ জনকে পরদিন থেকেই ওএসডি করা হয়। আর পরীক্ষার বিরোধিতা ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে দুই দফায় চাকরিচ্যুত হন ৪০০ কর্মী।

শেয়ার করুন

পাঠকের মতামত