আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

জুলাই সনদে স্বাধীনতার ঘোষণা থাকায় অবস্থান বদলাল গণফোরাম

জুলাই সনদে স্বাধীনতার ঘোষণা থাকায় অবস্থান বদলাল গণফোরাম

জুলাই জাতীয় সনদ-২০২৫-এ স্বাধীনতার ঘোষণাপত্র অন্তর্ভুক্ত থাকায় এতে স্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে গণফোরাম। এর আগে ২৫টি রাজনৈতিক দল ইতোমধ্যেই এই সনদে স্বাক্ষর করেছে।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশন থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের কার্যালয়ে স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হবে।

এ বিষয়ে গণফোরামের সভাপতি পরিষদ সদস্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এবং গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন আমাদের নিকট বই আকারে দেওয়া হয়েছে। সেখানে ১৯৭১ সালের ১০ এপ্রিলের স্বাধীনতার ঘোষণাপত্র রাখা হয়েছে। এই কারণে আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার সিদ্ধান্ত নিয়েছি।’

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত