আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ভোলার ভেদুরিয়ায় নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান

ভোলার ভেদুরিয়ায় নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান

বোরহানউদ্দিনের পর এবার ভোলার সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে আরও একটি নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স। নতুন এই ক্ষেত্রে প্রায় ৬০০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ থাকার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে ভোলার তিনটি গ্যাসক্ষেত্রে সর্বমোট প্রায় ঘনফুট গ্যাস মজুদ রয়েছে বলে জানিয়েছেন বাপেক্স কর্মকর্তাগণ। এদিকে ভোলায় নতুন আরও একটি গ্রাসক্ষেত্র আবিষ্কারের সংবাদে এলকাবাসীর মধ্যে আনন্দ ছড়িয়ে পড়েছে। 

২০০৯ সালে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা গ্রামে প্রথম শাহবাজপুর গ্যাসক্ষেত্র থেকে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়েছে। এরপর গত বছরের ০৯ ডিসেম্বর একই উপজেলার মুলাইপত্তন গ্রামে শাহবাজপুর ইস্ট-১ নামে ভোলার দ্বিতীয় গ্যাসক্ষেত্রটি আবিষ্কৃত হয়। ওই একই দিন ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের মাঝিরহাট গ্রামে ভোলা নর্থ-১ নামে ভোলার তৃতীয় গ্যাসক্ষেত্রটির অনুসন্ধান কাজ শুরু হয়। এই নতুন গ্যাসক্ষেত্র ভোলার তৃতীয় এবং দেশের ২৭তম গ্যাসক্ষেত্র।
 
এদিকে নতুন গ্যাস ক্ষেত্র ভেদুরিয়ায় গ্যাস মজুদের বিষয় নিশ্চিত হওয়ায় খবর শুনে ভোলার মানুষের মধ্যে আনন্দ বিরাজ করছে। এলাকায় নতুন নতুন শিল্পকারখানা গড়ে ওঠার স্বপ্ন দেখতে শুরু করেছেন ভোলাবাসী।

এলাকাবাসীর দাবী আমাদের ভোলায় গ্যাস পাওয়ার সংবাদে আমরা খুবই খুশি। আশা করছি এই গ্যাসকে কেন্দ্র করে এখানে অনেক কলকারখানা গড়ে উঠবে।

ভোলায় বিপুল পরিমাণ গ্যাস সম্পদ রয়েছে। এই গ্যাস সম্পদ কাজে লাগিয়ে ভোলা তথা সমগ্র বাংলাদেশ আরও সমৃদ্ধ হবে বলে আমরা মনে করছি।

ভোলার গ্যাস দিয়ে আগে ভোলায় শিল্প কারখানা গড়ে তুলতে হবে। তারপর প্রয়োজনে ন্যাশনাল গ্রিডে গ্যাস সরবরাহ করা হবে।

ভোলা একটি দ্বীপ জেলা। সারা দেশের তুলনায় আমরা দীর্ঘ দিন অবহেলিত ছিলাম। এখন এখানে গ্যাস পাওয়া গেছে। গ্যাস উত্তোলন করাও হচ্ছে। আমাদের দাবি এই গ্যাসের উপর ভিত্তি করে ভোলায় শিল্পাঞ্চল গড়ে তোলা হোক।

আমাদের গ্যাস আমাদেরকে গৃহস্থালির কাজে ব্যবহার করার সুযোগ দিতে হবে। আমাদেরকে না দিয়ে এই গ্যাস অন্যত্র নেয়াটা হবে অমানবিক। এটা ভোলাবাসী কোনভাবেই মানতে পারবে না।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত