আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

নেপালে বিমান বিধ্বস্ত : আহত শাহরিন ঢাকা মেডিক্যালে ভর্তি

নেপালে বিমান বিধ্বস্ত : আহত শাহরিন ঢাকা মেডিক্যালে ভর্তি

নেপালে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিমান বিধ্বস্তের ঘটনায় আহত শাহরিন আহমেদ আপাতত (২৯) ভালো আছেন। প্রথমে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিউতে রাখা হয়েছে। পরে রাত ৮টার দিকে শাহরিনকে আইসিইউ থেকে ভিআইপি কেবিনের ২ নম্বর বেডে স্থানান্তার করা হয়েছে। এর আগে তার দুই পায়ে ড্রেসিং করা হয়।

শাহরিনের দুই পায়ের সাত শতাংশ পুড়ে গেছে। পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে তাকে কী ধরনের চিকিৎসা দেওয়া হবে।

বৃহস্পতিবার বিকেল ৫টা ৪০ মিনিটে সাংবাদিকদের এ তথ্য জানান বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। এ সময় তার সাথে ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অধ্যাপক ডা. সাজ্জাদ খোন্দকার, প্রধানমন্ত্রীর সহকারী সিনিয়র সচিব ফয়েজ আহমেদ ও শাহরিনের ভাই সরফরাজ আহমেদ।

শাহরিনের বাবা অবসরপ্রাপ্ত মেজর সাইফুদ্দিন আহম্মেদ। তার মায়ের নাম ফেরদৌসী মোস্তাক।

তার ভাই জানান, শাহরিন বিমানের পিছনের দিকে বসা ছিলেন। বৃহস্পতিবার বিকেল ৫টা ৪ মিনিটে তাকে ঢামেক হাসপাতালে আনা হয়।

মুঠোফোনে সামন্ত লাল সেন বলেন, ‘আমরা শাহরিনের চার থেকে পাঁচটি পরীক্ষা করতে দিয়েছি। আশা করি দুই-একদিনের মধ্যে রিপোর্ট যাওয়া যাবে। তখন পরবর্তী করণীয় বিষয়ে ঠিক করা হবে। যদি মেডিক্যাল টিম গঠন করার প্রয়োজন পড়ে তখন মেডিক্যাল টিম গঠন করা হবে। তবে আমি তাকে দেখে এসেছি। এটুকু বলব, সে ভালো আছে।’

কাঠমান্ডু থেকে শাহরিনকে বহনকারী বিমানের একটি ফ্লাইট বৃহস্পতিবার বিকেল ৩টা ৪৮ মিনিটে হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।  শাহরিনকে নিয়ে যেতে আগে থেকেই সেখানে অপেক্ষা করছিল অ্যাম্বুলেন্স। ৪টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দর থেকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্স বের হয়। শাহরিন আহমেদ ঢাকায় পৌঁছার আগেই বিমানবন্দরে অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়। দুজন নার্সও ছিলেন অ্যাম্বুলেন্সের সঙ্গে। সুমন কুমার সরকার ও সুমনা খানম এই দুজনই ঢামেক হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স।

বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শাহরিন ঢাকায় আনা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে (বিজি ০৭২) নেপাল থেকে শাহরিনকে নিয়ে আসা হয়। তার সঙ্গে তার দুই ভাই ছিলেন। তিনি পায়ে আঘাত পেয়েছেন।

সোমবার নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস বাংলার একটি বিমান ৬৭ যাত্রী ও চারজন ক্রু নিয়ে বিধ্বস্ত হয়। এতে ৫০ জন নিহত হন। এর মধ্যে ২৬ জন বাংলাদেশি।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত