আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

২৪ দিনে রেমিট্যান্স এলো ২৭৫ কোটি ডলার

২৪ দিনে রেমিট্যান্স এলো ২৭৫ কোটি ডলার

চলতি মার্চ মাসের প্রথম ২৪ দিনেই প্রবাসী আয় নতুন রেকর্ড গড়েছে। এ সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ২৭৫ কোটি ডলার, যা একক মাসের হিসাবে আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে।


রেমিট্যান্সের এই উচ্চ প্রবৃদ্ধির ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ২০ বিলিয়ন বা ২ হাজার কোটি ডলারের মাইলফলক অতিক্রম করেছে।


বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৪ মার্চ পর্যন্ত দৈনিক গড়ে ১১ কোটি ৪৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আগামী সাত দিন একই হারে রেমিট্যান্স এলে মাস শেষে এই আয় ৩ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে, যা এক মাসে প্রবাসী আয়ের দিক থেকে নতুন রেকর্ড হবে।

গত বছরের একই সময়ে, অর্থাৎ ২০২৪ সালের মার্চ মাসের প্রথম ২৪ দিনে দেশে এসেছিল ১৫৫ কোটি ডলার, এবং পুরো মাসে রেমিট্যান্স এসেছিল ২০০ কোটি ডলারের কম। ফলে এবারের রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।


গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) দিন শেষে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২০ দশমিক ০৯ বিলিয়ন ডলারে।

এর আগে, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (ACU) দায় পরিশোধের জন্য ১৭৫ কোটি ডলার পরিশোধের পর ৯ মার্চ দেশের রিজার্ভ কমে ১৯ দশমিক ৭০ বিলিয়ন ডলারে নেমে আসে। পরিশোধের আগে এই রিজার্ভ ২১ দশমিক ৪০ বিলিয়ন ডলারে পৌঁছেছিল।

এদিকে, দেশের মুদ্রাবাজারে ডলারের দাম ১২২ টাকায় স্থিতিশীল অবস্থায় রয়েছে, যা সাম্প্রতিক সময়ের তুলনায় একটি ভারসাম্যপূর্ণ পরিস্থিতির ইঙ্গিত দেয়।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত