আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

৭-ইলেভেন স্টোরে সশস্ত্র ডাকাতি, কিশোর সহ তিনজন গ্রেফতার

৭-ইলেভেন স্টোরে সশস্ত্র ডাকাতি, কিশোর সহ তিনজন গ্রেফতার

ছবিঃ এলএবাংলাটাইমস

সাউদার্ন ক্যালিফোর্নিয়ার বিভিন্ন ৭-ইলেভেন স্টোরে সশস্ত্র ডাকাতির একটানা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনার কিছু ভয়াবহ ভিডিও প্রকাশ পেয়েছে, যা পুলিশ একটি অপরাধচক্রের অংশ হিসেবে দেখছে।

১৮ এপ্রিল দিনে লস এঞ্জেলেস, ব্যাল্ডউইন পার্ক এবং প্যাসাডেনা এলাকায় মোট পাঁচটি ৭-ইলেভেন স্টোর লক্ষ্য করে এই ডাকাতি সংঘটিত হয় বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ (LAPD)।

প্রথম ডাকাতির ঘটনা ঘটেছে পিকো-ইউনিয়ন এলাকায় ভোর ২:৪৫ টায়, আর শেষ ঘটনা ঘটেছে রামপার্ট ভিলেজে রাত ৮:৪৫ টায়।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ধূসর হুডি পরা একজন ডাকাত একটি দোকানে বন্দুক তাক করে ক্যাশিয়ারের কাছে টাকা চাইছে। ভিডিওতে ওই ডাকাতকে বলতে শোনা গেছে, “রিল্যাক্স করো, আমি শুধু টাকা চাই।”

আরেকটি স্থানে দেখা গেছে, ওই ব্যক্তি আরও কয়েকজনকে দোকানে ঢুকতে ইশারা করছেন এবং একজন কাউন্টারের ভেতরে ঢুকে পড়ছেন।

পুলিশ জানিয়েছে, ডাকাতরা প্রতিটি স্থানে চুরি করা একটি নীল রঙের Hyundai Sonata গাড়িতে গিয়ে উপস্থিত হয়। একজন গাড়ির ভেতরেই থাকে, আর বাকিরা দোকানে ঢুকে একটি নীল রঙের স্টিলের হ্যান্ডগান ও এক্সটেন্ডেড ম্যাগাজিন ব্যবহার করে কর্মীদের ভয় দেখায়। তবে এখনও সেই অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি।

রাত ১০টা নাগাদ আলহামব্রা পুলিশ একটি সম্ভাব্য আরও একটি ডাকাতির চেষ্টা রুখে দেয় এবং ধাওয়া শুরু করে, যা শহরের ডাউনটাউন এলএ পর্যন্ত গড়ায়।

LAPD জানিয়েছে, ২১ বছর বয়সী জ্যাকুরি টোবিয়াস-কে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ১৫ ও ১৭ বছর বয়সী দুই কিশোরকে আটক করা হয়েছে। তবে এখনো একজন সন্দেহভাজন পলাতক।

পুলিশ বলেছে, এই ডাকাতচক্র আরও কোথাও হামলা করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যাদের কাছে কোনো তথ্য রয়েছে, তাদের (213) 713-2932 নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত