আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

জুনে উদ্বোধন হচ্ছে লস এঞ্জেলেসের এলএএক্সগামী বহুল প্রতীক্ষিত মেট্রো ট্রেন

জুনে উদ্বোধন হচ্ছে লস এঞ্জেলেসের এলএএক্সগামী বহুল প্রতীক্ষিত মেট্রো ট্রেন

ছবিঃ এলএবাংলাটাইমস

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এলএএক্স (LAX) মেট্রো ট্রানজিট সেন্টার স্টেশন অবশেষে জুন মাসে চালু হতে যাচ্ছে।

লস এঞ্জেলেস কাউন্টি সুপারভাইজার ও মেট্রো বোর্ডের চেয়ার জানিস হান বৃহস্পতিবার মেট্রো বোর্ডের মাসিক সভায় এ ঘোষণা দেন। এটি বিমানবন্দর ও আঞ্চলিক রেল ব্যবস্থার মধ্যে নিরবচ্ছিন্ন সংযোগ তৈরির জন্য মেট্রোর গুরুত্বপূর্ণ একটি অংশ।

স্টেশনটি জুন ৬ তারিখ চালু হবে, যা অ্যাভিয়েশন বুলেভার্ড ও ৯৬তম স্ট্রিটের কাছে অবস্থিত। এটি এলএএক্স বিমানবন্দর ও মেট্রোর রেল ব্যবস্থার মধ্যে যোগাযোগ তৈরি করবে।

জানিস হান বলেন, “লস এঞ্জেলেস, অপেক্ষার প্রায় শেষ। অবশেষে আমরা পাচ্ছি এলএএক্সগামী একটি ট্রেন।”

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই স্টেশনটি K লাইনের একটি নতুন মাল্টি-মোডাল ট্রান্সপোর্টেশন হাব হিসেবে কাজ করবে, যা রেডন্ডো বিচ ও মেট্রো E (এক্সপো) লাইনের ক্রেনশ শাখার মধ্যে যোগাযোগ স্থাপন করবে।

বর্তমানে K লাইনটি ওয়েস্টচেস্টার থেকে ক্রেনশ E লাইন স্টেশন পর্যন্ত চালু রয়েছে। নতুন স্টেশন চালু হলে, এই লাইনটি ওয়েস্টচেস্টার থেকে আরও দক্ষিণে রেডন্ডো বিচ পর্যন্ত সম্প্রসারিত হবে। অন্যদিকে, C (গ্রীন) লাইন, যা এখন রেডন্ডো বিচ থেকে নরওয়াক পর্যন্ত চলে, সেটি পরিবর্তিত হয়ে নরওয়াক থেকে নতুন এভিয়েশন/সেঞ্চুরি স্টেশন পর্যন্ত চলবে, যেখানে যাত্রীরা K লাইনের সাথে সংযুক্ত হতে পারবেন।

নতুন স্টেশনটিতে থাকবে—

মাল্টিলেভেল বাইসাইকেল হাব

নিরাপদ পার্কিং সুবিধা

পথচারী প্লাজা

পিক-আপ ও ড্রপ-অফ জোন

১৬-বে বিশিষ্ট বাস প্লাজা

এছাড়াও, এটি এলএএক্সের অটোমেটেড পিপল মুভার-এর সাথে সরাসরি সংযুক্ত থাকবে, যা ২০২৫ সালের শেষে চালু হওয়ার কথা রয়েছে।

জানিস হান আরও বলেন, “যখন এলএএক্স পিপল মুভার চালু হবে, তখনই আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর সত্যিকার অর্থে বিশ্বের সাথে মেট্রোর মাধ্যমে সংযুক্ত হবে। এই প্রকল্পে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সবাইকে অভিনন্দন। দেখা হবে জুন ৬ তারিখ, উদ্বোধনে।”

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত