আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে ভারত!

২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে ভারত!

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার আশঙ্কা প্রকাশ করেছেন, ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে।

আজ বুধবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন। কিন্তু তারার সরাসরি কোনো সুনির্দিষ্ট প্রমাণ হাজির করেননি। আরেকদিকে, ভারতীয় গণমাধ্যমগুলোও এ বিষয়ে তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া দেয়নি।

পাক মন্ত্রীর দাবি, পাকিস্তানের কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে যা বলছে— ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে ভারত আক্রমণ চালাতে পারে।

তারার হুঁশিয়ারি দিয়ে বলেন, যেকোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে দৃঢ়ভাবে। এর ফলে উপমহাদেশে যে কোনো ধরনের মারাত্মক পরিণতির দায়ভার থাকবে ভারতের ওপর।

 এর আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ আসিফ আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, পাকিস্তানে ভারতের হামলা আসন্ন। এ অবস্থায় ইসলামাবাদ সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। তিনি বলেন, পাকিস্তানের অস্তিত্বের প্রতি সরাসরি হুমকি সৃষ্টি হলে পরমাণু অস্ত্র ব্যবহারে দ্বিধা করবে না ইসলামাবাদ।

আরেকদিকে ভারতের পক্ষেও এসেছে কড়া বার্তা। মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লিতে নিজ বাসভবনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উচ্চপর্যায়ের বৈঠক করেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান, চিফ অব ডিফেন্স অনীল চৌহান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বৈঠকে মোদি বলেন, সশস্ত্র বাহিনীকে হামলার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। কোথায়, কখন এবং কীভাবে জবাব দিতে হবে, সে সিদ্ধান্ত নেবে সেনাবাহিনী নিজেই।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ওই বৈঠকে মোদি তার বক্তব্যে ভারতীয় সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও সক্ষমতার ওপর আস্থা প্রকাশ করেন।

এনডিটিভির এক সূত্র জানায়, প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন— সন্ত্রাসবাদ নির্মূল করাই ভারতের জাতীয় সংকল্প। সেই সঙ্গে পেহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় জড়িতদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সবুজ সংকেতও দিয়েছেন তিনি। সশস্ত্র বাহিনী ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মোদির বাসভবনে যান।

কাশ্মীরের পেহেলগাঁওয়ে বন্দুকধারীদের ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে আসছে ভারত। কিন্তু পাকিস্তান বারবার সেই অভিযোগ প্রত্যাখ্যান করছে।

আজ বুধবার বেলা ১১টায় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি-র সঙ্গে ফের বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী মোদি। এর আগেও গত বৃহস্পতিবার তিনি সিসিএসের সঙ্গে বৈঠক করেছিলেন। সেখানে সীমান্ত বন্ধ, সিন্ধু নদ চুক্তি বাতিলসহ পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

নিরাপত্তা কমিটির বৈঠক শেষে ভারতের প্রধানমন্ত্রী রাজনীতিবিষয়ক কমিটির সঙ্গে আলোচনা করবেন। এই কমিটিতে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যোগাযোগমন্ত্রী নিতিন গড়কড়ি, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ও অর্থমন্ত্রী নির্মলা সীতারামণসহ একাধিক জ্যেষ্ঠ মন্ত্রী।

এরপর মোদি অংশ নেবেন অর্থনীতি বিষয়ক কমিটির বৈঠকেও।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত