আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

স্পেনে বিদ্যুৎ বিভ্রাট, অনিশ্চয়তায় বার্সা-ইন্টার সেমিফাইনাল ম্যাচ

স্পেনে বিদ্যুৎ বিভ্রাট, অনিশ্চয়তায় বার্সা-ইন্টার সেমিফাইনাল ম্যাচ

স্পেন ও পর্তুগালজুড়ে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটে ব্যাহত হচ্ছে জনজীবন। এর প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। অনিশ্চয়তায় পড়েছে চ্যাম্পিয়ন্স লিগের বহুল প্রতীক্ষিত সেমিফাইনাল—বার্সেলোনা ও ইন্টার মিলানের মধ্যকার প্রথম লেগ।

বার্সেলোনার হোম গ্রাউন্ডে আগামীকাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই হাইভোল্টেজ ম্যাচের। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়। কিন্তু চলমান পরিস্থিতিতে ম্যাচটি নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। 

স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিদ্যুৎ বিভ্রাটে স্পেনজুড়ে ট্রেন চলাচল, বিমান যাত্রা, এবং হাসপাতালসহ জরুরি সেবাসমূহ ব্যাহত হচ্ছে। বহু ফ্লাইট বাতিল বা বিলম্বিত হওয়ায় ইন্টার মিলানের নির্ধারিত আজ মঙ্গলবার বিকেলে স্পেনে পৌঁছানোর পরিকল্পনাও অনিশ্চিত হয়ে পড়েছে।

বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব কেবল ফুটবলেই নয়, পড়েছে অন্যান্য খেলায়ও। মাদ্রিদ ওপেন টেনিস টুর্নামেন্টে গ্রেগর দিমিত্রোভ ও জ্যাকব ফার্নলির মধ্যকার ম্যাচ দ্বিতীয় সেটে এসে স্থগিত হয়ে যায়। পরে পুরো দিনের খেলা বাতিল ঘোষণা করে আয়োজকরা।

এছাড়াও, বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা সোমবার উয়েফা যুব লিগের ফাইনাল দেখতে সুইজারল্যান্ডের নিয়নে যাওয়ার কথা থাকলেও ফ্লাইট বিঘ্নিত হওয়ায় সময়মতো যাত্রা শুরু করতে পারেননি।

এখনও পর্যন্ত ম্যাচ সংক্রান্ত বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। কিন্তু তারা জানায়, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে রয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্পেনে গতকাল রাত থেকে বার্সেলোনা ও রাজধানী মাদ্রিদের কিছু অংশে বিদ্যুৎ ফিরতে শুরু করেছে। স্পেনের জাতীয় গ্রিড অপারেটর জানিয়েছে, সোমবার গভীর রাত পর্যন্ত প্রায় ৬১% বিদ্যুৎ পুনরুদ্ধার করা হয়েছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত