আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

আর্সেনালকে তাদের মাঠে হারিয়ে ফাইনালের পথে আছে পিএসজি

আর্সেনালকে তাদের মাঠে হারিয়ে ফাইনালের পথে আছে পিএসজি

এমিরেটস স্টেডিয়ামে ছিল চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের দুর্দান্ত রেকর্ড। কিন্তু সেমিফাইনালের প্রথম লেগে সেই দুর্গে আঘাত হানল প্যারিস সাঁ জার্মেই। উসমান দেম্বেলের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পথে এক পা এগিয়ে রাখল ফরাসি জায়ান্টরা।

খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ছিল পিএসজি। ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেন দেম্বেলে। তার দূরপাল্লার শটে কোনো সুযোগই ছিল না গোলরক্ষকের। প্রথমার্ধজুড়ে সমতায় ফেরার চেষ্টা করেছে মিকেল আর্তেতার শিষ্যরা। তবে গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হন বুকায়ো সাকা ও গ্যাব্রিয়েল মার্টিনেলি। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় অতিথিরা।

বিরতির পর গোল পেয়েও হতাশ হতে হয় স্বাগতিকদের। ডেকলান রাইসের পাস থেকে মিকেল মেরিনোর হেড গোলে পরিণত হলেও অফসাইডের কারণে বাতিল হয় সেই গোল। এরপর ৫৬ মিনিটে দুর্দান্ত এক সেভে আর্সেনালকে আবারও হতাশ করেন পিএসজি গোলরক্ষক দোনারুম্মা।

শেষদিকে আর্সেনাল যেমন সমতায় ফিরতে ব্যর্থ হয়, তেমনি বার্কোলা ও গঞ্জালো রামোসের প্রচেষ্টাও ব্যর্থ হওয়ায় ব্যবধান বাড়াতে পারেনি পিএসজি। তবে এক গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।

আগামী ৮ মে ফিরতি লেগে পিএসজির ঘরের মাঠ পার্ক দে প্রিন্সে মুখোমুখি হবে দুই দল। সেদিনই নির্ধারিত হবে কারা পা রাখবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত