আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

কমলো স্বর্ণের দাম

কমলো স্বর্ণের দাম

মার্কিন পণ্যে চীনের শুল্ক ছাড়ের খবরে কমেছে স্বর্ণের দাম। শুক্রবার (২৫ এপ্রিল) দুবাইয়ে স্বর্ণের দাম ৪০০ দিরহামের নিচে নেমে এসেছে।


কিছু মার্কিন পণ্য থেকে চীন তার শুল্ক প্রত্যাহারের সম্ভাবনা জানিয়ে দেওয়ার পর বিশ্বব্যাপী স্বর্ণের দাম কমে যায়। খবর খালিজ টাইমসের।


প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে প্রতি গ্রাম ৩৯৭ দশমিক ২৫ দিরহাম। অন্যদিকে ২২ ক্যারেট, ২১ ক্যারেট এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম যথাক্রমে ৩৬৭ দশমিক ৭৫, ৩৫২ দশমিক ৭৫ এবং ৩০২ দশমিক ২৫ দিরহাম।

আরও বলা হয়েছে, মঙ্গলবার স্বর্ণের দাম সর্বোচ্চ ৪২০ দিরহাম পর্যন্ত উঠেছিল। তিন দিনের মধ্যে তা আজ প্রায় ২৩ দিরহাম কমে গেছে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৬৩ টাকা (প্রতি দিরহাম ৩৩ দশমিক ১৭ টাকা করে)।


বর্তমানে বিশ্বব্যাপী স্বর্ণের দাম প্রতি আউন্স ৩ হাজার ৩০৬ দশমিক ৯৭ ডলারে অবস্থান করছে, যা শুরুতে ৩ হাজার ৩০০ ডলারের নিচে নেমে যায়।

চীন ঘোষণা করেছে তারা কিছু মার্কিন পণ্য থেকে ১২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করতে পারে এবং ব্যবসায়ীদের এ পণ্যগুলো চিহ্নিত করার জন্য বলেছে। এটি চীনের জন্য একটি বড় সংকেত, যে বাণিজ্যযুদ্ধের কারণে তাদের অর্থনৈতিক অবস্থার প্রভাব বাড়ছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত