আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

ছবিঃ এলএবাংলাটাইমস

বিতর্কিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেট এবং তার ভাই ট্রিস্টান টেটকে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে যুক্তরাজ্যের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) তাদের বিরুদ্ধে নতুন করে একাধিক গুরুতর অভিযোগ আনার ঘোষণা দেয়।

সিপিএস জানিয়েছে, অ্যান্ড্রু টেটের বিরুদ্ধে নতুন করে সাতটি ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। এছাড়া মানবপাচার, যৌন শোষণ এবং শিশু পর্নোগ্রাফি-সংক্রান্ত আরও কয়েকটি অভিযোগও যুক্ত করা হয়েছে।

অন্যদিকে, ট্রিস্টান টেটের বিরুদ্ধে একটি যৌন নিপীড়ন, দুটি ধর্ষণ এবং যৌন শোষণের উদ্দেশ্যে মানবপাচার সংগঠিত বা সহায়তা করার তিনটি অভিযোগ আনা হয়েছে।

অভিযোগগুলো ২০১০ সালের জুলাই থেকে ২০১৭ সালের আগস্টের মধ্যে সংঘটিত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ কর্তৃপক্ষ। তবে টেট ভাইয়েরা শুরু থেকেই নিজেদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন।

সিপিএসের স্পেশাল ক্রাইম ডিভিশনের প্রধান ম্যালকম ম্যাকহ্যাফি বলেন, বেডফোর্ডশায়ার পুলিশের দেওয়া নতুন প্রমাণের ভিত্তিতে এসব অভিযোগ আনা হয়েছে। নতুন অভিযোগ যুক্ত হওয়ায় এই মামলায় অভিযোগকারী ভুক্তভোগীর সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের মার্শাল সার্ভিস বিবিসিকে নিশ্চিত করেছে যে টেট ভাইদের আটক করা হয়েছে। মার্কিন বিচার বিভাগের একজন মুখপাত্র জানান, যুক্তরাজ্যের প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) প্রক্রিয়ার অংশ হিসেবেই তাদের গ্রেপ্তার করা হয়েছে।

সিপিএস জানিয়েছে, দ্বৈত ব্রিটিশ-আমেরিকান নাগরিক অ্যান্ড্রু ও ট্রিস্টান টেটকে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্যে ফিরিয়ে আনার জন্য আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের আবেদন করা হয়েছে।

গ্রেপ্তারের পর টেট ভাইদের আইনজীবী জোসেফ ম্যাকব্রাইড এক বিবৃতিতে দাবি করেন, অ্যান্ড্রু ও ট্রিস্টান সম্পূর্ণ নির্দোষ। তিনি নতুন অভিযোগগুলোকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যা দেন।

তার দাবি, যুক্তরাষ্ট্রে টেট ভাইদের করা মানহানির মামলার জবাব দিতেই এসব নতুন অভিযোগ আনা হয়েছে। তিনি আরও বলেন, আদালতে প্রকৃত তথ্য উপস্থাপন করা হলে এবং মার্কিন বিচার বিভাগ বিষয়টি নিরপেক্ষভাবে বিবেচনা করলে টেট ভাইয়েরা মুক্তি পাবেন।

এর আগে ২০২৫ সালের মে মাসে ব্রিটিশ প্রসিকিউটররা জানিয়েছিলেন, অ্যান্ড্রু টেট (৩৯) ও ট্রিস্টান টেট (৩৭)-এর বিরুদ্ধে যুক্তরাজ্যে মোট ২১টি অভিযোগের বিচার হবে। সেসব অভিযোগ ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে সংঘটিত হয়েছে বলে দাবি করা হয়।

২০২৪ সালে রোমানিয়া থেকে টেট ভাইদের যুক্তরাজ্যে ফিরিয়ে আনতে ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল বেডফোর্ডশায়ার পুলিশ। বর্তমানে রোমানিয়াতেও তাদের বিরুদ্ধে পৃথক ফৌজদারি তদন্ত চলছে।

এদিকে, চলতি বছরের জুন মাসে যুক্তরাজ্যের অভিযোগকারীদের পরিচয় জানার আবেদন আদালতে খারিজ হয়ে যায়। সিপিএস জানায়, আনুষ্ঠানিক বিচার শুরু না হওয়া পর্যন্ত অভিযোগকারীদের পরিচয় গোপন রাখাই প্রয়োজন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত