আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাল্ডউইন পার্কে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৬০ জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

রোববার রাত স্থানীয় সময় প্রায় ৮টা ২৫ মিনিটে রামোনা বুলেভার্ডের একটি আবাসিক ভবনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার বিভাগের দমকলকর্মীরা। আগুনের তীব্রতা বেশি হওয়ায় দ্রুত দ্বিতীয় দফা এবং পরে রাত ৯টা ২০ মিনিটে তৃতীয় দফা জরুরি সাড়া (থার্ড-অ্যালার্ম) ঘোষণা করা হয়।

প্রাথমিকভাবে আগুনের ভয়াবহতার কারণে দমকলকর্মীরা ভবনের বাইরে থেকে প্রতিরক্ষামূলক কৌশলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান।

ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, পুরো এলাকা ঘন ধোঁয়ায় ছেয়ে গেছে। এ সময় নিরাপদে সরিয়ে নেওয়া বাসিন্দারা বাইরে দাঁড়িয়ে ছিলেন এবং দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যান।

প্রায় এক ঘণ্টার চেষ্টার পর রাত সাড়ে ১০টার কিছু পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একজনকে মৃত ঘোষণা করা হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া অন্য কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়েও এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত