আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

ছবিঃ এলএবাংলাটাইমস

প্রশান্ত মহাসাগরে সৃষ্ট ক্রান্তীয় ঝড় এলিডার প্রভাবে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে বড় ঢেউ ও উত্তাল সমুদ্রের আশঙ্কা করা হচ্ছে। এ কারণে উচ্চ ঢেউয়ের (হাই সার্ফ) সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে, সতর্কতাটি স্থানীয় সময় রোববার বিকেল ৫টা থেকে কার্যকর হবে এবং মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত বহাল থাকবে।

আবহাওয়াবিদদের মতে, ঝড়টি স্থলভাগে আঘাত হানার সম্ভাবনা নেই। তবে এর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সমুদ্রসৈকতগুলোতে শক্তিশালী স্রোত (রিপ কারেন্ট) ও ৪ থেকে ৭ ফুট উচ্চতার ঢেউ সৃষ্টি হতে পারে। দক্ষিণমুখী সৈকতগুলোতে কোথাও কোথাও ঢেউয়ের উচ্চতা ৮ ফুট পর্যন্ত পৌঁছাতে পারে।

বিশেষ করে অরেঞ্জ কাউন্টির দক্ষিণাঞ্চল থেকে সান ডিয়েগো পর্যন্ত উপকূলে ঢেউ আরও বেশি শক্তিশালী হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত এলিডা দক্ষিণ-পশ্চিম মেক্সিকোর উপকূল থেকে কয়েকশ মাইল দূরে অবস্থান করছিল এবং ঘণ্টায় প্রায় ৬৫ মাইল বেগে অগ্রসর হচ্ছিল।

তবে ঝড়টি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলের দিকে এগিয়ে আসার সঙ্গে সঙ্গে এর বাতাসের গতি কমে যাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল নাগাদ বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ৩৫ মাইলে নেমে আসতে পারে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত