আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের বয়েল হাইটস এলাকায় একটি সেতু থেকে প্রায় ৪০ ফুট নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন এক নারী। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট (এলএএফডি) জানায়, স্থানীয় সময় দুপুর ১টা ২৪ মিনিটে ইস্ট ওয়াশিংটন বুলেভার্ডের ২৭৫০ নম্বর এলাকায়, সোটো স্ট্রিটের পূর্ব পাশে এক নারী সেতু থেকে নিচে পড়েছেন—এমন খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আহত নারী লস এঞ্জেলেস নদীর তীরে পড়ে আছেন। তবে তিনি পানির মধ্যে ছিলেন না। এরপর এলএএফডির এয়ার অপারেশনস বিভাগের সদস্যরা বিশেষ হোইস্ট (দড়ি ও উইঞ্চ) ব্যবস্থার মাধ্যমে তাকে উদ্ধার করে হেলিকপ্টারে তোলেন।

উদ্ধারের আগে প্যারামেডিকদের নিচে নামিয়ে আহত নারীর শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে দ্রুত একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

উদ্ধার অভিযান চলাকালে যান চলাচল নিয়ন্ত্রণে লস এঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি) এবং শহরের পরিবহন বিভাগও ঘটনাস্থলে কাজ করে।

তাৎক্ষণিকভাবে আহত নারীর পরিচয় বা তার শারীরিক অবস্থার বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। এছাড়া কী কারণে তিনি সেতু থেকে নিচে পড়ে যান, সেটিও এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত