আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের ২৭টি অঙ্গরাজ্যে সরবরাহ করা আইসবার্গ লেটুস বাজার থেকে স্বেচ্ছায় প্রত্যাহার করেছে কৃষিপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান টেলর ফার্মস। সাইক্লোস্পোরা নামের পরজীবী দ্বারা দূষিত হওয়ার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টেলর ফার্মস জানিয়েছে, সম্ভাব্য ঝুঁকিপূর্ণ সব পণ্য দ্রুত বাজার থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে মধ্য মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে আইসবার্গ লেটুস আমদানি ও সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সংশ্লিষ্ট চালান থেকেও আর কোনো পণ্য গ্রহণ করা হচ্ছে না।

প্রতিষ্ঠানটি ভোক্তাদের সতর্ক করে বলেছে, যাদের কাছে প্রত্যাহার করা লেটুস রয়েছে, তারা যেন তা সঙ্গে সঙ্গে ফেলে দেন এবং কোনো অবস্থাতেই তা খাওয়া থেকে বিরত থাকেন।

প্রত্যাহার করা কুচি করা (শ্রেডেড) আইসবার্গ লেটুস গত ২৯ জুন থেকে ১৬ জুলাইয়ের মধ্যে আলাবামা, আরকানসাস, কানেকটিকাট, ফ্লোরিডা, জর্জিয়া, আইওয়া, ইলিনয়, ইন্ডিয়ানা, কানসাস, কেনটাকি, লুইজিয়ানা, ম্যাসাচুসেটস, মেরিল্যান্ড, মিশিগান, মিসৌরি, মিসিসিপি, নর্থ ক্যারোলাইনা, নিউ হ্যাম্পশায়ার, নিউ জার্সি, ওহাইও, ওকলাহোমা, পেনসিলভানিয়া, সাউথ ক্যারোলাইনা, টেনেসি, টেক্সাস, ভার্জিনিয়া ও উইসকনসিনে বিতরণ করা হয়েছিল।

তবে প্রত্যাহারের বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কোনো দোকান বা পণ্যের নাম উল্লেখ করা হয়নি। টেলর ফার্মস জানিয়েছে, তাদের ব্র্যান্ডের কোনো সালাদ বা সালাদ কিট এই সংক্রমণের সঙ্গে জড়িত নয় এবং তাদের সালাদ কিটে আইসবার্গ লেটুসও ব্যবহার করা হয় না।

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) জানিয়েছে, এখনো পর্যন্ত টেলর ফ্রেশ ফুডস কোন কোন ক্রেতা বা প্রতিষ্ঠানের কাছে এসব পণ্য সরবরাহ করা হয়েছিল, সে তথ্য প্রকাশ করেনি। তদন্তের অগ্রগতির সঙ্গে আরও অঙ্গরাজ্যের নাম এই তালিকায় যুক্ত হতে পারে।

এদিকে, ফেডারেল স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, মধ্য-পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া বড় ধরনের সাইক্লোস্পোরা সংক্রমণের সঙ্গে টেলর ফার্মসের সরবরাহ করা কুচি করা আইসবার্গ লেটুসের সম্পর্ক পাওয়া গেছে। এই লেটুস মিশিগান, ওহাইও, ইন্ডিয়ানা, ওয়েস্ট ভার্জিনিয়া ও কেনটাকির কিছু টাকো বেল রেস্টুরেন্টে পরিবেশন করা হয়েছিল।

এর পরিপ্রেক্ষিতে টাকো বেল জানিয়েছে, তারা সংশ্লিষ্ট লেটুস সব রেস্টুরেন্ট ও জাতীয় সরবরাহ ব্যবস্থা থেকে সরিয়ে ফেলেছে।

খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান সিসকোও জানিয়েছে, তারা আগেই মেক্সিকো থেকে আসা টেলর ফার্মসের সব প্রক্রিয়াজাত আইসবার্গ লেটুস বাজার থেকে সরিয়ে ফেলে এবং গ্রাহকদের সেগুলো ধ্বংস করার নির্দেশ দেয়।

সাইক্লোস্পোরা সংক্রমণে আক্রান্ত ব্যক্তিদের সাধারণত দীর্ঘদিন পানির মতো পাতলা ডায়রিয়া, পেটে ব্যথা, খিঁচুনি, পেট ফাঁপা এবং শরীরে পানিশূন্যতার মতো উপসর্গ দেখা দিতে পারে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, চলতি বছরের ১ মে থেকে এখন পর্যন্ত ৩৪টি অঙ্গরাজ্যে সাইক্লোস্পোরা সংক্রমণের প্রায় ৭ হাজার নিশ্চিত বা সন্দেহভাজন ঘটনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা মিশিগানে, যেখানে ৫ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, বর্তমানে একাধিক তদন্ত চলছে। কিছু তদন্ত মধ্য-পশ্চিমাঞ্চলের বড় প্রাদুর্ভাবকে ঘিরে, আবার কিছু নির্দিষ্ট অঙ্গরাজ্য বা বিচ্ছিন্ন সংক্রমণের ঘটনা নিয়ে পরিচালিত হচ্ছে।

উল্লেখ্য, এর আগেও টেলর ফার্মসের পণ্যের সঙ্গে বিভিন্ন খাদ্যজনিত রোগের সংযোগ পাওয়া গিয়েছিল। ২০২৪ সালে তাদের সরবরাহ করা পেঁয়াজের কারণে ই. কোলাই সংক্রমণ এবং ২০১৩ সালে লেটুসের মাধ্যমে সাইক্লোস্পোরা সংক্রমণের ঘটনাও তদন্তে উঠে এসেছিল।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত