আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার স্ত্রী উষা ভ্যান্সের ঘরে চতুর্থ সন্তানের জন্ম হয়েছে। রোববার সকালে তাদের পুত্রসন্তান জন্ম নেয়। নবজাতকের নাম রাখা হয়েছে অ্যালেক নিল ভ্যান্স।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জেডি ভ্যান্স এ সুখবর জানান। তিনি বলেন, “উষা ও আমাদের ছেলে দুজনেই সুস্থ আছে। আর আমাদের অন্য তিন সন্তান তাদের ছোট ভাইকে পেয়ে ভীষণ আনন্দিত।”

তিনি ওয়াল্টার রিড মেডিকেল সেন্টারের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, গত দেড় শতাধিক বছরের মধ্যে দায়িত্বে থাকা কোনো মার্কিন ভাইস প্রেসিডেন্টের ঘরে এই প্রথম সন্তানের জন্ম হলো।

জেডি ও উষা ভ্যান্স দম্পতির আরও তিন সন্তান রয়েছে। তাদের নাম ইওয়ান (৯), বিবেক (৬) এবং মিরাবেল (৪)।

উষা ভ্যান্সের (পূর্বনাম চিলুকুরি) জন্ম ও বেড়ে ওঠা ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর একটি মধ্যবিত্ত এলাকায়। তার বাবা একজন যন্ত্রপ্রকৌশলী এবং মা একজন আণবিক জীববিজ্ঞানী। তারা ভারতের অন্ধ্র প্রদেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন করেছিলেন।

২০১০ সালে ইয়েল ল স্কুলে পড়ার সময় জেডি ভ্যান্সের সঙ্গে উষার পরিচয় হয়। পরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং তারা বিয়ে করেন।

জেডি ভ্যান্স ট্রাম্প প্রশাসনের এমন একজন নেতা, যিনি যুক্তরাষ্ট্রে জন্মহার বাড়ানোর পক্ষে প্রকাশ্যে বারবার কথা বলেছেন।

সম্প্রতি প্রকাশিত তার বইয়ে তিনি লিখেছেন, শুরুতে উষা আরেকটি সন্তান নিতে আগ্রহী ছিলেন না। তবে গত বছর তার ঘনিষ্ঠ বন্ধু ও রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার চার্লি কার্ক নিহত হওয়ার পর উষার সিদ্ধান্ত বদলে যায়।

বইয়ে ভ্যান্স লিখেছেন, “বন্ধুকে সমাহিত করার কিছুদিন পরই উষা আমাদের চতুর্থ সন্তানের গর্ভধারণ করে। আমাদের কাছ থেকে একটি জীবন কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু বিনিময়ে আরেকটি নতুন জীবন এসেছে।”

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত