আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

        আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

        আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্রে মামলা

        ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা, পাল্টা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

        মৃত সিনেটর লিন্ডসি গ্রাহামের স্থলাভিষিক্ত হলেন তার বোন ডারলাইন গ্রাহাম নরডোন

        মেইনে আইসিই অভিযানে গুলিতে নিহত কলম্বিয়ার নাগরিক, তদন্ত শুরু

        হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার অভিযোগ আমিরাতের, ইরানে নতুন করে মার্কিন হামলা

        মার্কিন আদালতে বাতিল ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের সমঝোতা

        নবজাতকের সঙ্গে দেখা আর হলো না, সড়ক দুর্ঘটনায় নিহত বাবা

        ‘জুরাসিক পার্ক’খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

ফোবানা সম্মেলনে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হবে

ফোবানা সম্মেলনে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হবে

ছবিঃ এলএবাংলাটাইমস

উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশীদের সর্ববৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা)-এর ৩৯তম সম্মেলনে বাংলাদেশের সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্য প্রবাস প্রজন্মের সামনে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

গতকাল ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডে অনুষ্ঠিত এক মিট অ্যান্ড গ্রীট অনুষ্ঠানে বক্তারা বলেন, বাঙালি সংস্কৃতি লালন, পালন এবং চর্চার মাধ্যমে প্রবাসী তরুণদের মধ্যে স্বদেশ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা এখন সময়ের দাবি। ফোবানার মতো প্ল্যাটফর্ম এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে বক্তারা মন্তব্য করেন।

এবারের সম্মেলন আগামী ২৯, ৩০ ও ৩১ আগস্ট যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টা শহরে অনুষ্ঠিত হবে। সম্মেলনের স্লোগান নির্ধারণ করা হয়েছে— “প্রবাস প্রজন্মের মনোনিবেশ, বিশ্বায়নে বাংলাদেশ!”

বক্তারা জানান, তরুণ প্রজন্মকে ফোবানা প্ল্যাটফর্মে সম্পৃক্ত করতে যোগাযোগের সব মাধ্যম ব্যবহার করে বাংলা ভাষাভাষী প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এজন্য ইয়ুথ ফোরামের কার্যক্রম আরও সক্রিয় করার পরামর্শ দেন তারা।

এবারের ফোবানা সম্মেলনে সাহিত্য ও সংস্কৃতিতে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ভূমিকা নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে বলেও জানান আয়োজকেরা। বক্তারা বলেন, সাহিত্য ও সংস্কৃতির জগতে সৃজনশীলতা বনাম কৃত্রিমতার প্রসঙ্গ এখন সময়োপযোগী এক আলোচনা, যা প্রাসঙ্গিকভাবেই এবারের আয়োজনের অংশ হিসেবে যুক্ত করা হয়েছে।

তারা আরও বলেন, বাংলাদেশকে ধারণ করতে হলে ফোবানার সঙ্গে সম্পৃক্ততা দরকার। একমাত্র সুসংগঠিত সাংস্কৃতিক নেটওয়ার্কই প্রবাসে আমাদের সংস্কৃতি টিকিয়ে রাখতে পারে।

আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান, এবারের সম্মেলনকে ভিন্নমাত্রা দিতে প্রবাসীদের অভিজ্ঞতা বিনিময়, বিজনেস লাঞ্চ, বাংলাদেশের শিল্প-সাহিত্য, বিজ্ঞান মেলা, হস্তশিল্প মেলা, কাব্য জলসা, বইমেলা, ইয়ুথ ফোরাম গঠন, জব ট্রেইনিং ও রিজিউমে প্রস্তুতি বিষয়ক নানা সেশন আয়োজন করা হচ্ছে।

বিশ্বব্যাংকের কর্মকর্তা অ্যান্থনী পিউস গোমেজের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে ফোবানা সম্মেলনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোবানার সদ্য সাবেক চেয়ারম্যান অ্যাটর্নি আলমগীর, ভয়েস অব আমেরিকার সাবেক বাংলা প্রধান রোকেয়া হায়দার, সিনিয়র সাংবাদিক আনিস আহমেদ, ফোবানা কোষাধ্যক্ষ ড. প্রিয়লাল কর্মকার, হোস্ট কমিটির প্রেসিডেন্ট ডিউক খান, কো-অর্ডিনেটর নাহিদুল খান, সিনিয়র সহ-কো-অর্ডিনেটর কাজী নাহিদ, সদস্য সচিব মাহমুদুর রহমান ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবক মজহারুল হক, ফোবানার সাবেক প্রেসিডেন্ট নুরুল আমিন নুরু এবং সদস্য সচিব আবু রুমি।

আয়োজকেরা বৃহত্তর ওয়াশিংটন ডিসির প্রবাসী বাঙালিদের সম্মেলনে অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছেন। এবারের সম্মেলনে যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে থাকা প্রায় ৭০টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত