আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

অপেক্ষায় সিয়াম-পরীর ‘বিশ্বসুন্দরী’

অপেক্ষায় সিয়াম-পরীর ‘বিশ্বসুন্দরী’

নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরীর প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’। গত বছরের ১১ ডিসেম্বর মুক্তি পায় সিয়াম-পরীমণি জুটির আলোচিত ও জনপ্রিয় চলচ্চিত্রটি। মহামারিকালেও ছবিটি টানা চারমাস প্রেক্ষাগৃহে দাপট দেখিয়েছিলো। এবার ঘরে বসেই পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে দেখা যাবে সিনেমাটি। অর্থাৎ আগামী ৩০ ও ৩১ জুলাই টানা দুই দিন বহুল আলোচিত ‘বিশ্বসুন্দরী’ সিনেমাটি মাছরাঙা টিভিতে সন্ধ্যা সাড়ে ৭ টায় ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে।

নির্মাতা চয়নিকা চৌধুরী ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘‘বিশ্বসুন্দরী’ ছবিটি করোনার সময় শীতের মধ্যে মুক্তি পেয়েছে। এর মধ্যেও ছবিটি দেখতে এতো মানুষ এসেছে যা আমি কল্পনাও করিনি। আমার এই ছবিটি টানা ৪ মাস হলে চলেছে। সে দিক থেকে আমি অনেক ভাগ্যবতী। করোনা না থাকলে হয়তো আরও অনেক দর্শক পেতাম। তারপরও যে দর্শক পেয়েছি তাতেই আমি খুশী। যারা সিনেমা হলে গিয়ে ছবিটি দেখতে পারেন নি তাদের কথা চিন্তা করেই ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার করা চিন্তা করা হয়েছে।’

চয়নিকার কথায়, যোগ্যতা থাকলেও সেটা প্রমাণের জন্য প্লাটফর্ম দরকার। সিনেমায় সেই প্লাটফর্মটা আমাকে দিয়েছেন অঞ্জন চৌধুরী পিন্টু ভাই ও অজয় কুমার কুণ্ডু। ওনাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। তাদের জন্যই আমি যোগ্যতা প্রমাণের প্লাটফর্মটি পেয়েছিলাম।

সম্প্রতি ‘বিশ্বসুন্দরী’র নিজস্ব প্রযোজনা সংস্থার ওয়েব সাইট থেকেই ‘বিশ্বসুন্দরী’ রিলিজ দেয়া হয়েছিলো। কিন্তু সিনেমাটি সাত দিন পরই সেখান থেকে সরিয়ে ফেলতে বাধ্য হন সংশ্লিষ্টরা।

চয়নিকা জানান, ওয়েব সাইটে দেয়ার পর পর ‘বিশ্বসুন্দরী’ পাইরেসির কবলে পড়ে। বেশকিছু ইউটিউব চ্যানেল থেকে রিপোর্ট করে করে নামানো হয়েছে। পরবর্তীতে বাধ্য হয়েই ওয়েব সাইট থেকেই সিনেমাটি নামিয়ে ফেলা হয়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত