আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

কান চলচ্চিত্র উৎসব শুরু

কান চলচ্চিত্র উৎসব শুরু

শুরু হয়ে গেল বিশ্ব চলচ্চিত্রের অন্যতম বড় ও মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব। ফ্রান্সের সময় সন্ধ্যা ৭টা, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১১টায় উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।

রেড কার্পেটে জুরি ও উদ্বোধনী সিনেমার পরিচালক, শিল্পী, কলাকুশলীদের হাঁটার মধ্য দিয়ে শুরু হয় এ আনুষ্ঠানিকতা।

উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আন্তর্জাতিক ম্যাগাজিন ভ্যারাইটি জানাচ্ছে, ২০২০ সালে কান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়নি করোনার কারণে। এবার যেন তাই প্রাণ ফিরেছে সৈকতের শহরে। রেড কার্পেটে তেমন কাউকে মাস্ক পরতে দেখা যায়নি।

উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হয় ফ্রেঞ্চ সিনেমা ফাইনাল কাট। জম্বি কমেডি ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন ফ্রান্সের চলচ্চিত্র পরিচালক মিসেল আজানাভিসুস। এটি মূলত ২০১৭ সালের জাপানি সিনেমা ওয়ান কাট অফ দ্য ডেড সিনেমার ফ্রেঞ্চ রিমেক।

এবার কানের ৭৫তম আসর। ফ্রান্সের কান শহরের সমুদ্র সৈকতে শুরু হওয়া উৎসবটি চলবে ২৮ মে পর্যন্ত।

এবারের উৎসবে সর্বোচ্চ পুরস্কার স্বর্ণ পামের জন্য প্রতিযোগিতা শাখায় লড়বে ১৮টি সিনেমা। সেগুলো হলো- হলি স্পাইডার (আলি আব্বাসি, ইরান), লেইলা’স ব্রাদারস (সায়ীদ রুস্তাই, ইরান), দ্য আলমন্ড ট্রি (ভালেরিয়া ব্রুনি তেদেস্কি, ফ্রান্স), স্টারস অ্যাট নুন (ক্লেয়ার দেনি, ফ্রান্স), ব্রাদার অ্যান্ড সিস্টার (আহনু দেঁপ্লেশা, ফ্রান্স), টরি অ্যান্ড লকিটা (জ্যঁ-পিয়েরে ও লুক দারদেন, বেলজিয়াম), ক্লোজ (লুকাস ডোন্ট, বেলজিয়াম), ট্রায়াঙ্গেল অব স্যাডনেস (রুবেন অস্টল্যুন্দ, সুইডেন), বয় ফ্রম হ্যাভেন (তারিক সালেহ, সুইডেন), আরমাগেডন টাইম (জেমস গ্রে, যুক্তরাষ্ট্র), শোইং আপ (কেলি রাইকার্ড, যুক্তরাষ্ট্র), দ্য ক্রাইমস অব দ্য ফিউচার (ডেভিড ক্রনেনবার্গ, কানাডা), ব্রোকার (কোরি-ইদা হিরোকাজু, জাপান), ডিসিশন টু লিভ (পার্ক চ্যান-উক, দক্ষিণ কোরিয়া), নস্টালজিয়া (মারিও মারতোনে, ইতালি), আরএমএন (ক্রিস্তিয়ান মুনজিউ, রোমানিয়া), হি-হান (ইয়াজি স্কলিমোসস্কি, পোল্যান্ড) এবং চাইকোভস্কি’স ওয়াইফস (কিরিল সেরেব্রেনিকভ, রাশিয়া)।

এ ছাড়া প্রতিযোগিতা শাখার বাইরে প্রদর্শিত হবে এলভিস (বাজ লারম্যান, যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া), ফাইনাল কাট (মিশেল আজনভিসুস, ফ্রান্স), মাসকারাড (নিকোলা বুদোস, ফ্রান্স), নভেম্বর (সেদ্রিক হিমেনেজ, ফ্রান্স), থ্রি থাউজেন্ড ইয়ারস অব লংগিং (জর্জ মিলার, অস্ট্রেলিয়া), টপ গান: ম্যাভেরিক (জোসেফ কসিনস্কি, যুক্তরাষ্ট্র)।

কান উৎসবে প্রিমিয়ার হবে দোদো (পানোস এইচ. কুত্রাস, গ্রিস), ইরমা ভেপ (অলিভিয়ের অ্যাসাইয়াস, ফ্রান্স), আওয়ার ব্রাদার্স (রাশিদ বুশারেব, ফ্রান্স) ও নাইটফল (মার্কো বেলোচ্চিও, ইতালি) সিনেমাগুলোর।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত