আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

বলিউড সুপারস্টার সালমান খানকে প্রাণনাশের হুমকি দিলেন কুখ্যাত মাফিয়া গোল্ডি বরাড়।

বলিউড সুপারস্টার সালমান খানকে প্রাণনাশের হুমকি দিলেন কুখ্যাত মাফিয়া গোল্ডি বরাড়।

কোনো ই-মেইল, উড়োচিঠি বা ফোন নয়; এবার জনসমক্ষে বলিউড সুপারস্টার সালমান খানকে প্রাণনাশের হুমকি দিলেন কুখ্যাত মাফিয়া গোল্ডি বরাড়। শুধু তা-ই নয়, গোল্ডি স্বীকার করেছেন যে পাঞ্জাবি সংগীতশিল্পী সিধু মুসেওয়ালাকে তিনিই হত্যা করেছেন।

এর আগে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে সালমান খানকে। এ বছর কখনো উড়োচিঠির মাধ্যমে, আবার কখনোবা ই-মেইল, আবার ফোনের মাধ্যমে ভাইজানকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। এবার ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী গোল্ডি প্রকাশ্যে সালমানকে হত্যার হুমকি দিলেন।

গোল্ডি এ সাক্ষাৎকারে বলেছেন, ‘সিধু মুসেওয়ালাকে মেরেছি। এবার সালমান খানকে হত্যার পরিকল্পনা আমাদের নিশ্চিতভাবে আছে। সালমানকে হত্যা করা তাঁর (লরেন্স বিষ্ণোইর) জীবনের মূল টার্গেট।’ 

গোল্ডি আরও বলেছেন, ‘ভাই সাহেব (লরেন্স বিষ্ণোই) বলেছেন যে তিনি ক্ষমা চাইবেন না। তিনি তখনই দয়া দেখাবেন, যখন তাঁর মধ্যে দয়া আসবে। আমরা আগেও বলেছি যে যত দিন পর্যন্ত আমরা জীবিত আছি, শুধু সালমান খান নয়, আমরা আমাদের সব শত্রুকে নিধনের প্রয়াস চালিয়ে যাব। তবে সালমান আমাদের মূল লক্ষ্য। আর এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব। আমরা যখন সফল হব, আপনারা তা জানতে পারবেন।’

গোল্ডি বরাড় সিধু মুসেওয়ালাকে হত্যার কথা স্বীকার করে বলেছেন, ‘সিধু মুসেওয়ালাকে শিক্ষা দেওয়ার প্রয়োজন ছিল। তিনি এক অহংকারী ব্যক্তি ছিলেন। আর সিধু পুরোপুরি বিগড়ে গিয়েছিলেন। সিধু তাঁর রাজনৈতিক ক্ষমতা আর ধনসম্পত্তির অপব্যবহার করতেন। তাঁর কাছে প্রয়োজনের তুলনায় বেশি অর্থ ছিল। আর সিধু আমাদের ব্যক্তিগত অনেক ক্ষতি করেছিলেন। আর এমন কিছু অন্যায় কাজ করেছিলেন, যা ক্ষমার অযোগ্য ছিল। তাই তাঁকে যোগ্য শিক্ষা দেওয়া হয়েছে।’ 

২০২২ সালের ২৯ মে পাঞ্জাবের মনসা জেলায় সিধুর গ্রামে তাঁকে গুলি করে হত্যা করা হয়েছিল। আর এ ঘটনার এক বছর পর কানাডানিবাসী গোল্ডি সিধুকে হত্যার কথা স্বীকার করলেন।

লরেন্স বিষ্ণোই এখন জেলবন্দী। তবে গোল্ডি বরাড় এখনো পলাতক। কানাডা পুলিশ তাঁর নাগাল পায়নি। গোল্ডির ওপর কানাডা পুলিশ বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে। এদিকে এই পলাতক মাফিয়ার বিরুদ্ধে ইন্টারপোল পুলিশ রেড কর্নার নোটিশ জারি করেছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত