আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

        আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

        আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্রে মামলা

        ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা, পাল্টা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

        মৃত সিনেটর লিন্ডসি গ্রাহামের স্থলাভিষিক্ত হলেন তার বোন ডারলাইন গ্রাহাম নরডোন

        মেইনে আইসিই অভিযানে গুলিতে নিহত কলম্বিয়ার নাগরিক, তদন্ত শুরু

        হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার অভিযোগ আমিরাতের, ইরানে নতুন করে মার্কিন হামলা

        মার্কিন আদালতে বাতিল ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের সমঝোতা

        নবজাতকের সঙ্গে দেখা আর হলো না, সড়ক দুর্ঘটনায় নিহত বাবা

        ‘জুরাসিক পার্ক’খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

শাহরুখের ছবিতে কন্যা সুহানা অভিনয় করবেন।

শাহরুখের ছবিতে কন্যা সুহানা অভিনয় করবেন।

‘দ্য আর্চিজ’ দিয়ে বলিউড অভিষেকের অপেক্ষায় আছেন সুহানা খান। প্রথম ছবি মুক্তির আগেই এল শাহরুখকন্যার দ্বিতীয় ছবির খবর। তবে এবার বাবা শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্টের ছবিতে দেখা যাবে সুহানাকে।

জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’ মুক্তি পাবে নেটফ্লিক্সে। তবে শাহরুখের প্রযোজিত সুহানার দ্বিতীয় ছবিটিতে ওটিটিতে নয়, মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। নাম ঠিক না হওয়া ছবিটি পরিচালনা করবেন ‘পাঠান’ পরিচালক সিদ্ধার্থ আনন্দ। ছবিটির সঙ্গে যুক্ত একটি সূত্র পিংকভিলাকে জানিয়েছে, ‘পাঠান’ নির্মাণের সময় শাহরুখ খান ও সিদ্ধার্থ আনন্দের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি হয়, অভিনেতার প্রযোজনা সংস্থার জন্য সিনেমা বানাতে রাজি হন সিদ্ধার্থ।  এভাবেই ছবিটি চূড়ান্ত হয়। এখন চলছে নির্মাণের প্রাক্‌-প্রস্তুতি। রেড চিলিজের সঙ্গে ছবিটি যৌথভাবে প্রযোজনা করবে মারফিক্স পিকচার্স। সূত্রটি আরও জানিয়েছে, রাজকুমার হিরানির সঙ্গে শাহরুখের নতুন ছবি ‘ডানকি’র কাজ পুরোপুরি শেষ হয়নি।

ছবিটি শেষ হওয়ার পরই সুহানাকে নিয়ে ছবিটির শুটিং শুরু হবে। নিজের প্রযোজনা সংস্থা থেকে মেয়ের প্রথম ছবির সবকিছুই নিজেই দেখভাল করতে চান শাহরুখ। ছবিটিতে সুহানা ছাড়া আর কোন তারকাকে দেখা যাবে, তা জানানো হয়নি। ছবিটি নিয়ে প্রযোজনা সংস্থাটির আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি।

এদিকে ‘দ্য আর্চিজ’ দিয়ে কেবল সুহানা নন, বলিউডে অভিষেক হতে যাচ্ছে একঝাঁক তারকাসন্তানের। তাঁদের মধ্যে আছেন অমিতাভ বচ্চনের নাতি আগস্টা নন্দা, শ্রীদেবী-বনি কাপুরের কন্যা খুশি কাপুর। এদিকে ছবি মুক্তির আগে সুহানা ও আগস্টা নন্দার প্রেমের গুজব রটেছে। তবে এ বিষয়ে তাঁরা কেউই মুখ খোলেননি।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত