আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

গুরুতর অসুস্থ পপ গায়িকা ম্যাডোনা।

গুরুতর অসুস্থ পপ গায়িকা ম্যাডোনা।

গুরুতর অসুস্থ পপ গায়িকা ম্যাডোনা। জীবাণু সংক্রমণে অসুস্থ গায়িকা কয়েক দিন ধরে ভর্তি আছেন নিউইয়র্ক সিটি হাসপাতালে। গায়িকার ম্যানেজার গাই ওজারির বরাতে এএফপি জানিয়েছে, ম্যাডোনার অবস্থা আগের চেয়ে ভালো হলেও তাঁর পুরোপুরি সেরে উঠতে আরও সময় লাগবে।

গতকাল ম্যাডোনার দীর্ঘদিনের ম্যানেজার গাই ওজারি গায়িকার অসুস্থতা নিয়ে ইনস্টাগ্রামে বিবৃতি দেন।

বিবৃতিতে তিনি লিখেছেন, ‘২৪ জুন গুরুতর জীবাণু সংক্রমণে তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে নেওয়া হয়। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। যদিও তাঁকে আরও কিছুদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে।’

আগামী মাসে ৮৪ দিনের দীর্ঘ ওয়ার্ল্ড ট্যুর শুরু করার কথা ছিল। কিন্তু ৬৪ বছর বয়সী গায়িকার পক্ষে সেটা যে শুরু করা সম্ভব হবে না, বিবৃতিতে তা স্পষ্ট করেছেন গাই ওজারি, ‘এই অবস্থায় আমাদের সব ধরনের পূর্বপ্রতিশ্রুতি স্থগিত রাখতে হচ্ছে, এর মধ্যে ওয়ার্ল্ড ট্যুরও পড়বে। যত দ্রুত সম্ভব আমরা এ বিষয়ে বিস্তারিত জানাব। ট্যুর শুরুর নতুন তারিখ ও সংশোধিত সূচি জানিয়ে দেওয়া হবে।’ 

যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে ম্যাডোনার মেয়ে লর্দে লিও তাঁর পাশেই আছেন। ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২০ সালের মার্চ পর্যন্ত সর্বশেষ ওয়ার্ল্ড ট্যুর ‘ম্যাদাম এক্স’-এ অংশ নিয়েছিলেন ম্যাডোনা। তিন বছর পর তাঁর ট্যুর নিয়ে তাই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত