আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

রাম চরণ কন্যাকে সোনার দোলনা উপহার দিয়েছেন মুকেশ আম্বানি

রাম চরণ কন্যাকে সোনার দোলনা উপহার দিয়েছেন মুকেশ আম্বানি

সম্প্রতি কন্যা সন্তানের বাবা হয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা রাম চরণ। ২০ জুন হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতালে ফুটফুটে কন্যা শিশুর জন্ম দেন তার স্ত্রী উপাসনা। এর দুইদিন পরেই স্ত্রী-সন্তানকে নিয়ে বাড়িতে ফেরেন এই অভিনেতা।

জন্মের ১০ দিন পর আজ (শুক্রবার) আয়োজন করেই নামকরণ হবে রাম চরণ কন্যার। তার আগেই বড় এক উপহার পেলেন তারকাকন্যা। রাম চরণের মেয়ের জন্য একটি সোনার দোলনা উপহার পাঠিয়েছেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি।

প্রতিবেদনে বলা হয়েছে, মুকেশ আম্বানি ও তার পরিবার রাম চরণ-উপাসনার কন্যার জন্য একটি সোনার দোলনা উপহার পাঠিয়েছেন। এ দোলনার মূল্য লাখ রুপির বেশি।

যদিও আরও বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, মুকেশ আম্বানি যে সোনার দোলনাটি উপহার পাঠিয়েছেন সেটির মূল্য প্রায় ১ কোটি রুপি।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত মুকেশ আম্বানি বা রাম চরণের কারোই কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে রাম চরণের কন্যা সন্তানের জন্ম উপলক্ষে একটি বিশেষ সুর বেঁধেছেন ‘নাটু নাটু’ খ্যাত গায়ক কালা ভৈরব। সামাজিক যোগাযোগমাধ্যমে কালা ভৈরবের বাঁধা সেই সুর সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন রাম চরণ। বাবা হওয়ার পরে ‘আরআরআর’ তারকাকে প্রায় এক মিনিট দৈর্ঘ্যের এই সুর উপহার দিয়েছেন ‘নাটু নাটু’ গানের গায়ক।

নিজের সোশ্যাল মিডিয়ায় কালা ভৈরবের সেই সুর শেয়ার করে রাম চরণ লেখেন, কালা ভৈরবকে ধন্যবাদ এমন একটা সুর বাঁধার জন্য। আমরা নিশ্চিত, এই সুর বিশ্বজুড়ে সব শিশুদের মুখে হাসি ফোটাবে। যদিও এখন পর্যন্ত রাম চরণের এই পোস্টে কোনো প্রতিক্রিয়া দেননি কালা ভৈরব নিজে।

সুত্রঃ টাইমস অফ ইন্ডিয়া ও পিংকভিলা। 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত