আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

যে কারণে রণবীরের সঙ্গে প্রেম করতে পারেননি আনুশকা

যে কারণে রণবীরের সঙ্গে প্রেম করতে পারেননি আনুশকা

একসময় বলিউড সেনসেশন আনুশকা শর্মার সঙ্গে রণবীর সিং এর সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন ছিল। দুজনের সম্পর্ক খুব একটা এগোয়নি। কেন তারা একে অপরের সঙ্গে প্রেমে জড়াননি-এই কৌতুহল ছিল ভক্তদের। এ বিষয়ে মুখ খুলেছেন আনুশকা শর্মা।

‘ব্যান্ড বাজা বারাত’, ‘লেডিস ভার্সেস ভিকি বহেল’, ‘দিল ধড়কনে দো’— রণবীর সিং এবং আনুশকা শর্মা জুটির তিনটি ছবিই দর্শক মহলে পেয়েছিল বেশ জনপ্রিয়তা।

রণবীরের প্রথম সিনেমার নায়িকা ছিলেন আনুশকা শর্মা। এ ছবি মুক্তি পাওয়ার পর থেকে রণবীর ও আনুশকার সম্পর্ক নিয়ে হয়েছিল শুরু হয় আলোচনা। সেই ছবি সফলও হয়েছিল।

তবে ওই সময় তাদের প্রেমের গুঞ্জন পুরোটাই গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন নায়িকা। একবার সিমি গ্রেওয়ালের একটি অনুষ্ঠানে অতিথি হিসাবে এসেছিলেন আনুশকা। সেই অনুষ্ঠানেই নায়িকাকে সিমি রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন। তখন চুপ থাকেননি আনুশকা।

অভিনেত্রী বলেন, আমাদের সম্পর্কটা খুবই অদ্ভুত। আমরা একে অপরকে খুনও করে ফেলতে পারি। এটা সত্যি কথা। একে অপরের মাথাও কেটে ফেলতে পারি। আসলে আমাদের দুজনের জীবনবোধ ভীষণই আলাদা। রণবীর খুবই বাস্তববাদী আর আমি তো সম্পূর্ণ বিপরীত। ও একজন আকর্ষণীয় পুরুষ।

‘তবে এমন কারও সম্পর্কে জড়াতে হলে তাকে শান্ত করার কৌশল জানতে হবে। আমরা দুজনেই ভালো মানুষ। তবে সম্পর্কের জন্য একদমই তৈরি নই’—যোগ করেন আনুশকা।

এ মুহূর্তে রণবীর ও আনুশকা দুজনেই নিজেদের সংসারে সুখী। আনুশকা বিয়ে করেছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে।

অন্যদিকে দীপিকা পাড়ুকোনের সঙ্গে সুখের সংসার করছেন রণবীরও। তারা দুজনেই নিজেদের জীবনে ব্যস্ত।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত