আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

এবার তুষার কন্যা মারিয়ন

এবার তুষার কন্যা মারিয়ন

সম্প্রতি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ফরাসি অভিনেত্রী মারিয়ন কোটিলার্ড। নাম ‘লা ট্যুর ডি গ্লেস’। এটি পরিচালনা করছেন লুসিল হাডজিহালিলোভিক। এর আগে ২০০৪ সালে এ পরিচালকের ‘ইনোসেন্স’ সিনেমায় অভিনয় করেছিলেন মারিয়ন। মার্কিন বেশ কয়েকটি গণমাধ্যম সূত্রে জানা যায়, ফরাসি ভাষার এ সিনেমার গল্প কিশোর অনাথ জিনকে ঘিরে।

১৯৭০ সালে সে প্যারিসের এক পাহাড়ি গ্রামে ‘দ্য স্নো কুইন’ সিনেমার তারকা ক্রিস্টিনাকে খুঁজে পায়, যে জিনকে নিজের কাছে রেখে দেয়। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। এ সিনেমায় তুষারের রানীর ভূমিকায় অভিনয় করবেন মারিয়ন কোটিলার্ড। জানা গেছে আগামী বছরের শুরুতে সিনেমাটির চিত্রায়ণ হবে। নতুন এই ছবি নিয়ে দারুণ উচ্ছ্বসিত মারিয়ন বলেন, ‘এটিকে আমি নির্মাতা ও অভিনয়শিল্পীর প্রত্যাবর্তন বলব।’

মারিয়ন কোটিলার্ড একাধারে গায়িকা, গীতিকার ও পরিবেশবাদী। তিনি ২০০৭ সালে ফরাসি সিনেমা ‘লা ভি অঁ রোজ’ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পান। তিনি একাডেমি, বাফটা, গোল্ডেন গ্লোবের পাশাপাশি দু’বার সেজার, একবার করে লুমিয়ের ও ইউরোপীয় চলচ্চিত্র পুরস্কার পান। ১৯৯৩ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ৫০টি সিনেমায় অভিনয় করেছেন। ২০১৪ সালে সর্বোচ্চ আয়কারী ফরাসি অভিনেত্রী হন তিনি।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত