আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

পরীমনিকে প্রেমের প্রস্তাব দিলেন ক্রিকেটার আশরাফুল

পরীমনিকে প্রেমের প্রস্তাব দিলেন ক্রিকেটার আশরাফুল

ঈদুল আজহার কয়েক দিন পার হয়ে গেলেও ঘরে ঘরে ঈদের আমেজ এখনো শেষ হয়নি। একই সঙ্গে টেলিভিশন, ইউটিউব ও ফেসবুকে ঈদ আড্ডা নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে তারকাদের আড্ডা ঈদপরবর্তী আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে।

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে ঈদ আড্ডার আয়োজন করা হয়। সেখানে অংশ নেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

এ সময় আশরাফুলের কাছে জানতে চাওয়া হয় আপনি কখনো মেয়েদের প্রেমের প্রস্তাব করেছেন? প্রশ্নোত্তরে সাবেক অধিনায়ক বলেন, না আমি কখনো মেয়েদের প্রস্তাব দিইনি। পছন্দ হয়েছে, তার পর সোজা বিয়ের প্রস্তাব দিয়েছি। প্রথম দেখাতেই ভালো লেগেছে। তার পরই বিয়ের প্রস্তাব দিয়েছি; কিন্তু প্রেমের প্রস্তাব দেওয়া হয়নি। মূলত ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়েছিল আমার স্ত্রীর সঙ্গে।

অনুষ্ঠানের একপর্যায়ে বসে থাকা আশরাফুলকে মঞ্চে দাঁড়াতে অনুরোধ জানান উপস্থাপক। অন্যদিকে পাশে বসে থাকা পরীমনিকে মঞ্চের সামনে আসতে বলেন। এর পর পরীমনির কাছে প্রেমের প্রস্তাব দিতে বলা হয় সাবেক অধিনায়ক আশরাফুলকে।

অনুষ্ঠানের ভিডিওতে দেখা যায়, মঞ্চের মধ্যে পরীমনি হেঁটে আসছেন। এ সময় আশরাফুল পরীমনিকে বলছেন, ভালো আছেন? প্রশ্নোত্তরে পরীমনি বলেন, হ্যাঁ ভালো আছি। তার পর আশরাফুল বলেন, আপনি কি সিঙ্গেল? কারণ আমার বাসা থেকে বিয়ের চিন্তা করছে তো? আপনাকে দেখে আমার ভালো লেগেছে। আপনি সিঙ্গেল হলে হয়তো আমার বাসা থেকে প্রস্তাব পাঠাবে। এ সময় পরীমনিকে কোনো উত্তর না দিয়ে নীরব থাকতে দেখা যায়।

উপস্থাপক পরীমনিকে জিজ্ঞেস করেন, জীবনে প্রস্তাব দেওয়ার চেয়ে পেয়েছেন বেশি মনে হয়? জবাবে পরীমনি বলেন, প্রস্তাব পেয়েছি আবার পছন্দ হলে প্রেমের প্রস্তাব দিয়েছি।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত