আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে টেলর সুইফট

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে টেলর সুইফট

এলএবাংলাটাইমস

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে গায়িকা টেলর ‍সুইফট। টেলরকে নিয়ে একটি কোর্স চালু হচ্ছে বিশ্ববিদ্যালয়টিতে। এ কোর্সের মূল উদ্দেশ্য সংগীত রচনায় শিক্ষার্থীদের আগ্রহী করে তোলা।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে টেলর ‍সুইফটকে নিয়ে চালু করা কোর্সের নাম ‘দ্য লাস্ট গ্রেট আমেরিকান সং রাইটার: স্টোরিটেলিং উইথ টেলর সুইফট থ্রু দ্য এরাস’। বিশ্ববিদ্যালয়ের ‘স্টুডেন্ট ইনিশিয়েটেড কোর্স’-এর অংশ হিসেবে এভা জেফস নামের এক শিক্ষার্থী কোর্সটি তৈরি করেছেন।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মুখপাত্রদের একজন লুইসা র‍্যাপোর্ট বলেন, ‘বছরের একটি নির্দিষ্ট সময় পরপর শিক্ষার্থীদের তৈরি করা নানা কোর্স আমাদের কাছে জমা পড়ে। স্টুডেন্ট ইনিশিয়েটেডের আওতায় কোর্সগুলো মূলত ‘সহপাঠ’ কার্যক্রম। শিক্ষার্থীদের আগ্রহের জায়গা আবিষ্কার এবং সমৃদ্ধ হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কোর্স সহায়ক ভূমিকা পালন করে।’

তবে এটিই টেলর সুইফটকে নিয়ে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রথম কোর্স নয়। এ বছরের শুরুতে বিশ্ববিদ্যালয়টিতে ‘অল ট্যু ওয়েল (টেন উইক ভার্সন)’ নামের একটি কোর্স চালু হয়। কোর্সটির অনুপ্রেরণা ছিল তাঁর গাওয়া ‘অল ট্যু ওয়েল (টেলর’স ভার্সন)’ গানটি।

এভা জেফস বলেন, ‘কোর্সটির উদ্দেশ্য হলো টেলর সুইফটের পুরো ডিসকোগ্রাফিতে সাহিত্যিক রেফারেন্স, লিরিসিজম এবং গল্প বলার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করা; একে একটি অ্যালবাম হিসেবে নেওয়া এবং বর্ণনামূলক আকার হিসেবে গান লেখার বিবর্তনকে দেখার চেষ্টা করা।

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্ক ম্যাকগার্ল কোর্সটির গ্রেডিং তত্ত্বাবধান করবেন। টেলর সুইফটের এ কোর্সটি অন্যান্য কোর্স থেকে আলাদা হবে। কারণ, এখানে শিক্ষার্থীদের শুধু ‘সন্তোষজনক’ বা ‘অসন্তোষজনক’ হিসেবে গ্রেড করা হবে। এই গ্রেডগুলোয় শিক্ষার্থীদের জিপিএ–এর ওপর কোনো প্রভাব পড়বে না।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত