আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

আদিত্যের সঙ্গে অনন্যার প্রেম!

আদিত্যের সঙ্গে অনন্যার প্রেম!

‘বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের প্রেমে মজেছেন অনন্যা পাণ্ডে’– এমন গুঞ্জন বেশ কয়েকবার শোনা গেছে। কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে আরিয়ান যেভাবে অনন্যাকে এড়িয়ে গেছেন তা দেখে বোঝা গেছে, আর যা-ই হোক তাদের মধ্যে কোনো বিশেষ সম্পর্ক নেই।

এবার অভিনেতা চাঙ্কি পাণ্ডের এই কন্যার সঙ্গে প্রেম-গুঞ্জনে উঠে এলো নতুন নাম। তিনিও বলিউডের বাসিন্দা; অভিনেতা আদিত্য রায় কাপুর। এ দুই তারকার সম্পর্ক যে গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না তার একাধিক প্রমাণও মিলেছে। সম্প্রতি দেশে এবং দেশের বাইরে একাধিক জায়গায় আদিত্য ও অনন্যাকে একসঙ্গে দেখা গেছে। এমনকি স্পেনে আদিত্যের বাহুলগ্ন হয়েও ঘুরতে দেখা গেছে অনন্যাকে। তাদের ঘনিষ্ঠ মুহূর্তের বেশকিছু ছবি এরই মধ্যে ভাইরালও হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এই তারকা যুগলের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা গেছে, স্পেনের অলিগলিতে ঘুরে বেড়াচ্ছেন তারা। তাও একে অপরের হাতে হাত রেখে, আবার কখনও বাহুলগ্ন হয়ে।

ভেবেছিলেন বিদেশ-বিভুঁইয়ে কারও নজরে পড়বেন না। তাদের ধারণা যে ভুল সেটি প্রমাণ হয়েছে আলোকচিত্রীদের ফ্রেমে ধরা পড়ে। যে ছবিগুলো এখন ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। শুধু স্পেনের অলিগলি নয়, বিমানবন্দরের বাইরেও বেশকিছু সময় তাদের ফ্রেমবন্দি করেছেন ফটোশিকারিরা। তবে প্রকাশ্যে কখনও নিজেদের প্রেমের কথা স্বীকার করেননি তারা।

কিছুদিন আগে মুম্বাইয়ের বান্দ্রার একটি রেস্তোরাঁ থেকে একসঙ্গে বেরোতে দেখা গেছে আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডেকে। আদিত্যের পরনে ছিল কালো শার্ট ও ট্রাউজার। অনন্যাকে দেখা গেছে হালকা নীল রঙের একটি পোশাকে। রেস্তোরাঁ থেকে বেরোনোর সময় আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়েন এ যুগল। ক্যামেরা দেখে পালিয়ে যাননি তারা।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত