আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

নিউ ইয়র্কে চালকের আসনে শাকিব, পাশেই অপু

নিউ ইয়র্কে চালকের আসনে শাকিব, পাশেই অপু

এলএবাংলাটাইমস

নিউইয়র্কের রাস্তায় দেখা গেল বাংলাদেশি চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানকে। যুক্তরাষ্ট্রে আছেন যেহেতু, তাঁকে সেখানে দেখা যেতেই পারে। এতে অবাক বা চমকে যাওয়ার কী আছে। তবে চমকে যাওয়ার মতো ঘটনা হচ্ছে, শাকিবের সঙ্গে দেখা গেছে অপু বিশ্বাসকে, যা অনেকের কাছেই অবিশ্বাস্য। বেশ কিছুদিন ধরে চলতে থাকা গুঞ্জনকে যেন উসকে দিল তাঁদের একসঙ্গে, একই গাড়িতে পাশাপাশি আসনে দেখা যাওয়ার বিষয়টি।

শাকিব খান ও অপু বিশ্বাসের সেখানে ঘোরাঘুরির একটি ভিডিও ক্লিপ হাতে এসেছে প্রথম আলোর। ভিডিওতে ‘প্রিয়তমা’ ছবির এই তারকাকে দেখা গেল বেশ ফুরফুরে মেজাজে গাড়ি চালাচ্ছেন। তাঁর ঠিক পাশের আসনে বসে থাকতে দেখা গেছে ‘লাল শাড়ি’ তারকা ও সাবেক স্ত্রী অপু বিশ্বাসকে। পেছনের আসনে বসা তাঁদের সন্তান আব্রাহাম খান জয়।

ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘প্রিয়তমা’ দেখতে দেশের প্রেক্ষাগৃহে দর্শকের এখনো উপচে পড়া ভিড়ের খবর পাওয়া যায়। গতকাল শুক্রবারও দেশের বিভিন্ন সিনেমা হলে হাউসফুল গেছে ছবিটি। ২ জুলাই যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব খান। ৭ জুলাই যুক্তরাষ্ট্র আর কানাডায়ও মুক্তি পেয়েছে ছবিটি।

এদিকে শাকিব খানের যাওয়ার ঠিক দুই সপ্তাহের মধ্যে ১৩ জুলাই রাতে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে উড়াল দেন অপু বিশ্বাস। জানা গেছে, যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে অংশ নিতে গেছেন অপু। নিউইয়র্কের বিভিন্ন সূত্র বলছে, স্থানীয় সময় গত বৃহস্পতিবার দুপুরে জয়সহ সেখানে পৌঁছান অপু বিশ্বাস। স্থানীয় সময় সেদিন রাতে এবং গতকাল শাকিব খান ও অপু বিশ্বাস এবং তাঁদের সন্তান জয়কে একসঙ্গে নানা জায়গায় ঘুরতে দেখা গেছে। অপু ও জয়কে নিয়ে ঘোরাঘুরির সময় যে গাড়িতে তাঁরা ছিলেন, সেই গাড়িটি চালাচ্ছিলেন শাকিব খান।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত