আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

নিউইয়র্ক থেকে শাকিবকে নিয়ে যে বার্তা দিলেন অপু

নিউইয়র্ক থেকে শাকিবকে নিয়ে যে বার্তা দিলেন অপু

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্কের গুঞ্জন আবারও ডানা মেলেছে। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারেও এমনই ইঙ্গিত দিয়েছিলেন এ নায়িকা। এবার তিনি জানালেন, শাকিবের সঙ্গে কী সম্পর্কে আছেন তিনি। নিউইয়র্ক থেকে ফেসবুক লাইভে প্রিসিলার অনুষ্ঠানের অতিথি হন অপু। সেখানেই তিনি এ কথা বলেন।

অপু বিশ্বাস বলেন, বেলাশেষে শাকিব আর আমরা একটা পারিবারিক সম্পর্কে আছি। সুতরাং পারিবারিক সম্পর্কের ব্যাপারটা ব্যাখ্যা করতে গেলে ব্যক্তিগত জীবন চলে আসে। কিন্তু আমি ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতেই চাই না। কারণ আমি দেখেছি— আমাদের কাজের জায়গায় দেখে দর্শক অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। কারণ এখন কাজ বেড়ে গেছে।

এ সময় শাকিব খান সম্পর্কে তিনি বলেন, তিনি আমার ক্যারিয়ারের সফলতম একজন সহশিল্পী। আমার ক্যারিয়ারে বড় একটি মাত্রা যোগ করেছেন। ওই জায়গা থেকে প্রিয়তমা সম্পর্কে বলতে গেলে, এত অল্প সময়ে এত ভালো একটা সিনেমা বানানো শাকিব খানের পক্ষেই সম্ভব। আর কারও পক্ষে সম্ভব না।

শাকিব খান ও অপু বিশ্বাস বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ভিন্ন ভিন্ন প্রয়োজনে দেশটিতে গেলেও সেখানে গিয়ে এক হয়েছেন এই জুটি। সম্প্রতি তাদের একটি ভিডিও ফাঁস হয়েছে। সেখানে দেখা যায়, সন্তান জয়কে নিয়ে একসঙ্গে শাকিব-অপু। ছেলের হাত ধরে গাড়ির দিকে যাচ্ছেন শাকিব। বেশ নির্ভার ভঙ্গিতে সাবেক স্বামী ও পুত্রকে অনুসরণ করছেন অপু। এরপর দেখা যায় শাকিব ছেলেকে নিয়ে গাড়িতে ঢুকলে অপুও প্রবেশ করেন গাড়ির ভেতর।

ভিডিওটি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। শাকিবের সঙ্গে অপুকে দেখে নানারকম মন্তব্য করছেন নেটজেনরা। কেউ শুভকামনা জানাচ্ছেন, আবার কেউবা মেতে উঠেছেন সমালোচনায়।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত