আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

অপুকে নিয়ে আলোচনার মধ্যে ফেসবুকে যা লিখলেন শাকিব খান

অপুকে নিয়ে আলোচনার মধ্যে ফেসবুকে যা লিখলেন শাকিব খান

গত কয়েকদিন ধরেই ঢালিউডে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাড়িয়েছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। অতীতে স্বামী-স্ত্রীর সম্পর্কে বিচ্ছেদ হলেও কয়েকদিন ধরে সেই সম্পর্ক ফের জোড়া লাগছে বলে গুঞ্জন দেখা যাচ্ছে নানা মাধ্যমে।

শনিবার নিউইয়র্কে একসঙ্গে রাস্তায় ঘুরতে দেখা যায় শাকিব-অপুকে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও-ও ছড়িয়ে পড়েছিল। এছাড়া যুক্তরাষ্ট্রে একটি ঘরোয়া অনুষ্ঠানেও দেখা যায় তাদের। এরই মধ্যে রোববার এ প্রসঙ্গে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ঢালিউড ক্যুইন অপু বিশ্বাস। এরপর একই দিন বেলা আড়াইটায় ফেসবুক ভেরিফায়েড পেজে একটি ছবি পোস্ট করেন শাকিব খান।

এ নায়ককে পোস্টে এবারের ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমার একটি স্থির ছবিতে দেখা যায়। সেখানে ক্যাপশনে তিনি লেখেন, ‘ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না?’ এদিকে নিজেদের দাম্পত্য জীবন নিয়ে আলোচনার মাঝে অভিনেতার ক্যাপশনটি দেখে নতুন করে আলোচনা শুরু করেছেন দুই তারকার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

মন্তব্যের ঘরে কেউ বলছেন, অপুকে উদ্দেশ্য করেই কি এমন স্ট্যাটাস দিলেন শাকিব। তা না হলে কেন নিউইয়র্কে অপুর সঙ্গে দেখা হওয়ার আলোচনার মাঝে এমন স্ট্যাটাস দেবেন তিনি।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত