আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

রণবীরের জুতার মূল্য ১০ লাখ!

রণবীরের জুতার মূল্য ১০ লাখ!

ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। ‘চকলেট বয়’ রণবীর কাপুর লাখো নারীর ক্রাশ। চলনে-বলনে যেমন সতর্ক, তেমনি ফ্যাশনেও কম যান না এই নায়ক। ব্যয়বহুল সব পোশাকে দেখা যায় তাকে।

কিছু দিন আগে এয়ারপোর্টে স্নিকার্স পরিহিত অবস্থায় ক্যামেরাবন্দি হন রণবীর কাপুর। এ সময় জিন্সের সঙ্গে সাদা-অ্যাশ কালারের স্নিকার্স পরেছিলেন তিনি। প্রথমে বিষয়টি নিয়ে তেমন আলোচনা না হলেও এ জুতার মূল্য প্রকাশ্যে আসার পর ব্যাপক চর্চা শুরু হয়েছে।

বলিউড শাদি ডটকম জানিয়েছে, রণবীর কাপুরের পায়ের স্নিকার্সটি তৈরি করেছে বিলাসবহুল ব্র্যান্ড নাইকি। এয়ার ডিওর মডেলের স্নিকার্সের মূল্য শুনলে অনেকের চোখ কপালে উঠে যাবে। কারণ বর্তমানে এ জুতার মূল্য ৮ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় ১০ লাখ ৬০ হাজার টাকার বেশি।

রণবীর কাপুর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তু ঝুটি ম্যায় মক্কার’। গত ৮ মার্চ মুক্তি পায় এটি। এতে শ্রদ্ধার বিপরীতে অভিনয় করেছেন রণবীর কাপুর। রোমান্টিক-কমেডি ঘরানার এ সিনেমায় প্রথমবার জুটি বাঁধেন তারা। ২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা আয় করেছে ২২০ কোটি রুপির বেশি। রণবীর কাপুরের পরবর্তী সিনেমা ‘অ্যানিমেল’। এতে জুটি বেঁধে অভিনয় করছেন রণবীর কাপুর-রাশমিকা মান্দানা। সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত এ সিনেমা আগামী ১ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত