আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

দ্বিতীয় সন্তানের মা হলেন পপ তারকা রিয়ান্না

দ্বিতীয় সন্তানের মা হলেন পপ তারকা রিয়ান্না

বিশ্বনন্দিত জনপ্রিয় পপ তারকা রিয়ান্না দ্বিতীয়বার মা হলেন। গত বছর মে মাসে প্রথম সন্তানের জন্ম দেন তিনি। চলতি বছরের শুরুর দিকেই রিয়ান্না দ্বিতীয়বার সন্তানসম্ভবা হওয়ার খবর প্রকাশ্যে আসে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এমটিও নিউজ এ খবর প্রকাশ করেছে। ফ্যাশন সাময়িকী হার্পারস বাজার অনলাইন সংস্করণেও এ খবর প্রকাশ করেছে।

একাধিক সূত্র এমটিও নিউজকে বলেন— ‘সবাইকে নিশ্চিতভাবে জানাচ্ছি, রিয়ান্না একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতক ও রিয়ান্না দু’জনেই সুস্থ আছেন। তারা এখন লস অ্যাঞ্জেলেসের বাড়িতে রয়েছেন।’ সূত্রটি বলেন বলেন, ‘রিয়ান্নার কন্যার থুতনি ও চোখ রিয়ান্নার মতোই হয়েছে।’

দীর্ঘ দিনের বন্ধু এসাপ রকির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন জনপ্রিয় পপতারকা রিয়ান্না। গত বছর একটি পুত্রসন্তান জন্ম দিয়েছেন এই গায়িকা। এ জুটির এটি প্রথম সন্তান। এবার তাদের পরিবারে যুক্ত হলো কন্যা সন্তান। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি রিয়ান্না কিংবা এসাপ রকি।

মাতৃত্বকালীন ছুটির জন্য দীর্ঘ দিন মঞ্চের বাইরে ছিলেন রিয়ান্না। কিছু দিন আগে বিরতি ভেঙে মঞ্চে ফিরেন; আর মঞ্চে উঠেই দ্বিতীয় সন্তানের আগমনের ঘোষণা দেন তিনি। তবে দ্বিতীয় সন্তান জন্মের আগে বিয়ের পর্বটা সারার কথা ছিল এই প্রেমিক যুগলের।

এক দশক ধরে রিয়ান্না ও এসাপ রকির বন্ধুত্ব। ২০২০ সালে তাদের একসঙ্গে ডিনার ডেটে যেতে দেখা যায়। এরপর রিয়ান্নার দেশ বারবাডোসে ছুটি কাটাতে দেখা যায় এই জুটিকে। ২০২১ সালে সম্পর্কের বিষয়টি স্বীকার করেন রিয়ান্না। ২০২২ সালের মে মাসে প্রথম সন্তানের বাবা-মা হন এসাপ ও রিয়ান্না।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত