আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

কোনো কাজ ছোট নয়, টয়লেটও পরিষ্কার করেছি : সালমান খান

কোনো কাজ ছোট নয়, টয়লেটও পরিষ্কার করেছি : সালমান খান

তিনি বলিউড ভাইজান। কোটি ভক্তের হৃদয়ের রাজা। সেই সঙ্গে শীর্ষ ধনী তারকাদেরও একজন তিনি। তবে তাকেই কিনা টয়লেট পরিষ্কার করতে হয়েছে একসময়! সোমবার (১৪ আগস্ট) বিগ বস ওটিটির ফাইনালে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন সালমান খান।

অভিনেতা জানান, জেলে বন্দি থাকা অবস্থায় টয়লেট পরিষ্কার রাখার কাজ করতে হতো তাকে। শুধু তা-ই নয়, স্কুলজীবনেও একই কাজ করেছেন তিনি। বোর্ডিং স্কুলে থাকাকালীনও বাথরুম সাফ করতেন তিনি।

সোমবার ‘বিগ বস ওটিটি ২’-এর ফাইনাল থেকে সবার প্রথম বাদ পড়েন পূজা ভাট।

মহেশকন্যার বাদ পড়ার আগে তার প্রশংসা করে সালমান জানান, টয়লেট পরিষ্কার রাখা নিয়ে পূজার যে পাগলামি তা সত্যি প্রশংসনীয়। এর আগে বিগ বসের ঘরে এত পরিষ্কার টয়লেট তিনি কখনো দেখেননি। সিজনজুড়ে পূজা টয়লেট পরিষ্কার রাখার ধারা বজায় রেখেছিলেন। এমনকি বিগ বসের ঘরে বাসন মাজা থেকে সব ধরনের পরিষ্কারের কাজই করেছেন তিনি।
পূজার প্রশংসা করে সালমান জানান, ‘কোনো কাজ ছোট কিংবা বড় নয়।’ এরপর ভাইজান জানান যে জেলবন্দি থাকাকালীন তিনি টয়লেট সাফ করেছেন। কৃষ্ণসার হরিণ শিকার মামলায় যোধপুর আদালত পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছিলেন সালমান খানকে। পরে হাইকোর্ট থেকে জামিন পান অভিনেতা। এখনো আদালতে বিচারাধীন এই মামলা।

এ বছর ‘বিগ বস ওটিটি ২’-এর ট্রফি উঠেছে হরিয়ানার ইউটিউবার এলভিস যাদবের হাতে। ২৫ লাখ টাকার প্রাইজ মানি পান এলভিস। প্রথমবার কোনো ওয়াইল্ড কার্ড প্রতিযোগীর হাতে উঠল বিগ বসের ট্রফি। বিগ বস ওটিটি ২-এর গ্র্যান্ড ফাইনালে এলভিস ছাড়াও জায়গা করে নিয়েছিলেন অভিষেক মালহান, পূজা ভাট, মণীষা রানি এবং বেবিকা ধ্রুব। সেরা পাঁচ থেকে বাদ পড়েন মহেশকন্যা।

সূত্র : হিন্দুস্তান টাইমস

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত