আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

দীর্ঘ ১৭ বছর পর একসাথে পর্দায় আসতে পারেন শাহরুখ-অমিতাভ

দীর্ঘ ১৭ বছর পর একসাথে পর্দায় আসতে পারেন শাহরুখ-অমিতাভ

গুঞ্জন শোনা যাচ্ছে, দীর্ঘ ১৭ বছর পর আবারও একসঙ্গে পর্দা ভাগ করে নিতে চলেছেন বলিউডের দুই অভিনেতা অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান।

২০০৬ সালে 'কাভি আলভিদা না কেহনা' ছবিতে শেষবার দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল। সদ্য এক্স (টুইটার) হ্যান্ডেলে #AskSRK প্রশ্ন-উত্তর পর্বে এক অনুরাগী বিগ বি'র বিষয়ে কিছু বলতে বলেন কিং খানকে।

যার উত্তরে শাহরুখ লেখেন, 'এতগুলো বছর পর অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করে খুব ভাল লাগল। শুটিং থেকে অনুপ্রাণিত হয়ে এবং আশীর্বাদ নিয়ে ফিরেছি'। বহু বছর পর আবারও বলিউডের শাহেনশা এবং বাদশাকে একসঙ্গে পর্দায় দেখায় জন্যে মুখিয়ে রয়েছে ভক্তরা।

উল্লেখ্য, অমিতাভ বচ্চনের জুতোয় পা গলিয়ে 'ডন'এর উত্তরসূরি হয়েছিলেন শাহরুখ। এবার সেই জুতো রণবীর সিংয়ের পায়ে উঠল।

যদিও কোনও ছবিতে অভিনয় করবেন তারা, সেই নিয়ে এখনও তেমন কোনও আপডেট প্রকাশ্যে আসেনি। দুই সুপারস্টারের একসঙ্গে কাজ করার খবরটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসার পরই জোর জল্পনা শুরু হয়েছে তবে কি রণভীর সিং অভিনীত ডন ৩ ছবিতে ক্যামিও রোলে দেখা যাবে দুই প্রাক্তন ডনকে! উত্তরটা পাওয়ার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত