আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ ছবি নিয়ে মৌসুমির মন্তব্য

‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ ছবি নিয়ে মৌসুমির মন্তব্য

প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমীকে বেশ কিছুদিন সিনেমা বিষয়ক কোনো কার্যক্রম বা সংবাদে দেখা যায়নি। এমনকি গেল ঈদুল আজহায় মুক্তি পাওয়া কোনো ছবি নিয়েও তাকে কোনো মন্তব্য করতে দেখা যায়নি। অবশেষে সাম্প্রতিক কালের আলোচিত ছবি নিয়ে মুখ খুললেন।

তিনি ঈদের ছবি ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’ ও সম্প্রতি মুক্তি পাওয়া মুক্তিযুদ্ধভিত্তিক সরকারি অনুদানের সিনেমা ‘১৯৭১ সেইসব দিন’ ছবি তিনটির প্রশংসা করেছেন। মৌসুমী গণমাধ্যমে বলেছেন, তিনটি সিনেমাই তিনি প্রেক্ষাগৃহে গিয়ে উপভোগ করেছেন। গেল ঈদে মুক্তিপ্রাপ্ত সব সিনেমাই দেখার প্রবল ইচ্ছা ছিল। কিন্তু সব না দেখতে পেলেও প্রিয়তমা এবং সুড়ঙ্গ দেখেছি।

অভিনেত্রী বলেন, শাকিবের সিনেমাটি দেখার ইচ্ছা ছিল সবার আগে। কিন্তু টিকিট না পাওয়ার কারণে একটু দেরি হয়ে যায় দেখতে। প্রিয়তমা দারুণ উপভোগ করেছি। সুড়ঙ্গ’র কথা যদি বলি তাহলে বলব, রায়হান রাফি অনেক শ্রম দিয়ে সিনেমাটি নির্মাণ করার চেষ্টা করেছেন। নিশো, তমা খুব ভালো অভিনয় করেছে।

হৃদির সিনেমা প্রসঙ্গে মৌসুমী বলেন, আমার বন্ধু ফেরদৌস অভিনীত ১৯৭১ সেইসব দিন সিনেমার গল্প, হৃদির নির্মাণের যত্নের ছোঁয়া এবং শিল্পীদের প্রত্যেকেই খুব ভালো অভিনয় করেছেন। আমার কাছে মনে হয়, এ ধরনের সিনেমা হলে গিয়ে দেখে দর্শকেরই অনুপ্রাণিত করা উচিত নির্মাতাদের, শিল্পীদের। তাহলে এমন আরও ভালো ভালো সিনেমা নির্মিত হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত