আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

এলটন জন অসুস্থ

এলটন জন অসুস্থ

সংগীতের সম্রাট এলটন জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। ৭৬ বছর বয়সী ব্রিটেনের এই গায়ক বাড়ির মেঝেতে পা পিছলে পড়ে গিয়ে আহত অবস্থায় লন্ডনের মনাকোর প্রিন্সেস গ্রেস হাসপাতাল সেন্টারের অর্থোপেডিক বিভাগে প্রয়োজনীয় চিকিৎসা নেন।

বিবিসির, ‘কোল্ড হার্ট’ খ্যাত গায়ক হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন। হাসপাতালে একদিনের চিকিৎসা শেষে এখন নিজ বাড়িতে অবস্থান করছেন তিনি। তবে এখনও পুরোপুরি সুস্থ নন এলটন। বাড়িতে অবস্থান করলেও চিকিৎসকের ফলোআপে থাকার নির্দেশ রয়েছে তার।

পিয়ানো প্রেমি এই শিল্পীর শৈশব থেকেই মিউজিকের প্রতি বেশি আগ্রহ ছিল। এ কারণে তার পরিবার তাকে ভর্তি করেন রয়্যাল একাডেমি অফ মিউজিক প্রতিষ্ঠানে। মাত্র ১৭ বছর বয়সে একটি ব্যান্ড দল গঠন করেন। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

অল্প সময়ের মধ্যে পেয়ে যান পপ তারকার খ্যাতিও। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে, স্যাক্রিফাইস, কোল্ড হার্ট, আই ওয়ান্ট লাভ, আইস অন ফায়ার, ডোন্ট গো ব্রেকিং মাই হার্ট, ইওর সং, স্লিপিং উইথ দ্য পাস্ট ইত্যাদি। ক্যারিয়ারে তার কাজের স্বীকৃতি স্বরূপ ১৯৯৫ সালে এলটন পান অস্কার পুরস্কার। ৬ বার গ্র্যামি অ্যাওয়ার্ড, ১২ বার আইভর নোভেলো অ্যাওয়ার্ড এবং একবার টনি অ্যাওয়ার্ডের মতো সম্মানজনক পুরস্কারও রয়েছে তার অর্জনের ঝুলিতে।

গীতিকার, সুরকার, গায়ক ছাড়াও এলটনের ‘দানবীর’ নামেও খ্যাতি রয়েছে। ২৪ টিরও বেশি দাতব্য তহবিলে অর্থ সাহায্য করেন তিনি। সংগীত ও দাতব্যে অসামান্য অবদানের জন্যে ১৯৯৮ সালে দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে নাইট উপাধি পান। এছাড়া তিনি সিবিই বা ‘কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ পদকেও ভূষিত হয়েছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত