আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

কেবিন ক্রুদের নাচানাচি প্লেনের পাখায়

কেবিন ক্রুদের নাচানাচি প্লেনের পাখায়

প্লেনের পাখায় নাচানাচি করছেন কেবিন ক্ররা। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ঘটনার তদন্ত শুরু করেছে সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ নিয়ে বেশ ক্ষোভ প্রকাশ করেছে। বোয়িং ৭৭৭ বিমানের পাখায় নাচানাচির সময় ছবিও তুলেছেন তারা। বিমানবন্দরের টার্মিনালে অপেক্ষারত এক যাত্রী ওই ঘটনা ভিডিও করেন। সামাজিক মাধ্যমে তা প্রকাশ হতে না হতেই রীতিমত ভাইরাল হয়ে গেছে।

প্রথমে দেখা যায় এক নারী ক্র বিমানের পাখায় নাচানাচি করছেন। এর কিছুক্ষণ পর অপর এক পুরুষ ক্রু সদস্যও বেরিয়ে আসেন এবং তাকেও নাচতে দেখা যায়।

পুরুষ যে কেবিন ক্রুকে দেখা গেছে, ধারণা করা হচ্ছে তিনি একজন সিনিয়র কেবিন প্রধান। বিমানের ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে দুই ক্রু সদস্যদের ছবি তোলার জন্যও বিভিন্ন অঙ্গভঙ্গি করতে দেখা গেছে।

চলতি মাসের শুরুর দিকের এই ঘটনা সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ ছড়িয়ে পড়েছে। এই ঘটনার কারণে সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ব্যবস্থাপনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে।

ওই ভিডিও নিয়ে মন্তব্য করতে গিয়ে এয়ারলাইন্সের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের (কেবিন ক্র) এ ধরনের আচরণ কোনো ভাবেই মেনে নেওয়া যায় না।

সংস্থাটির মুখপাত্র মাইকেল পেলজার বলেন, ভিডিওতে যেটা হাস্যরসাত্মক মনে হচ্ছে তা জীবনের জন্য হুমকিস্বরুপ ছিল। তিনি বলেন, বোয়িং ৭৭৭-এর পাখাগুলো প্রায় পাঁচ মিটার (১৬.৪ ফুট) উঁচু। এমন উচ্চতা থেকে নিচে পড়ে গেলে সেটা তাদের জন্য রীতিমত ধ্বংসাত্মক হতে পারতো।

এই মুখপাত্র নিউইয়র্ক টাইমসকে বলেন, শুধুমাত্র জরুরি কোনো মুহূর্তে যেমন কোনো দুর্ঘটনা, বিস্ফোরণ এ ধরনের ঘটনায় বিমানের পাখায় ওঠার অনুমতি আঠে ক্রু সদস্যদের।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত