আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

‘জওয়ান’এর ট্রেলার প্রকাশিত

‘জওয়ান’এর ট্রেলার প্রকাশিত

‘জওয়ান’ সিনেমার মুক্তির আর মাত্র সপ্তাহ খানেক বাকি। আর এরইমধ্যে প্রকাশ্যে এলো ‘জওয়ান’র ট্রেলার। অ্যাকশন, ড্রামা, থ্রিল ও রোমান্সে ভরা ট্রেলার দেখে সিনেমাটিকে ঘিরে দর্শকের উত্তেজনা আরও বেড়ে গেল।

দুই মিনিট ৪৫ সেকেন্ডের এই ট্রেলারে শাহরুখ খানকে সাবেক সেনাসদস্যের ভূমিকায় দেখা গেছে, যিনি ছয় নারী সদস্যের একটি দল পরিচালনা করেন। তারা একটি মেট্রো হাইজ্যাক করেন। আর পুলিশ কর্মকর্তা হিসেবে বিষয়টি দেখার দায়িত্ব পান দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। তিনি শাহরুখকে জিজ্ঞেস করেন ‘আপনি কী চান?’ উত্তরে শাহরুখ বলেন, ‘আলিয়া ভাট’!

তবে দেখে মনে হয় এর আগে শাহরুখ নয়নতারাকে বিয়ে করেছিলেন। সিনেমাতে তাদের কিছু রোমান্টিক দৃশ্য দেখা যায়। দীপিকা পাড়ুকোনকে অ্যাকশন লুকে দেখা গিয়েছে। একটি কুস্তি ম্যাচে শাহরুখকে পরাজিত করে।

বিজয় সেতুপতিকে বিভিন্ন অবতারে দেখা গিয়েছে। তাকে বিশ্বের চতুর্থ বৃহত্তম অস্ত্র ব্যবসায়ী হিসেবে দেখা গেছে।

তামিলের খ্যাতিমান পরিচালক অ্যাটলি কুমারের পরিচালনায় হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম ও কন্নড় ভাষায় ‘জওয়ান’ বিশ্বজুড়ে ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। প্যান-ইন্ডিয়ান সিনেমাতে শাহরুখ ছাড়াও অভিনয় করছেন নয়নতারা, সানিয়া মালহোত্রা, বিজয় সেতুপতি, প্রিয়মণি এবং ঋদ্ধি ডোগরা। সিনেমাতে দীপিকা পাডুকোনের উপস্থিতি থাকবে।

সিনেমাটি প্রযোজনা করেছেন গৌরী খান ও শাহরুখের রেড চিলিস এন্টারটেইনমেন্ট।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত