আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

প্রতীক‌ পেলেন ফেরদৌস

প্রতীক‌ পেলেন ফেরদৌস

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চিত্রনায়ক‌ ফেরদৌস আহমেদ নৌকা প্রতীক‌ পেলেন। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলামের কাছ থেকে নৌকা প্রতীক সংগ্রহ করেন তিনি।

 

বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম সকাল সাড়ে নয়টা থেকে ঢাকার ১৫টি আসনের চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের হাতে প্রতীক তুলে দিচ্ছেন।

প্রতীক সংগ্রহের পর চিত্রনায়ক ফেরদৌস জানান, বিকেল তিনটায় রাজধানীর নিউমার্কেট এলাকায় নির্বাচনী প্রচার শুরু করবেন।

এসময় ফেরদৌস বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে নৌকা দিয়েছেন। এটা আমার জীবনের বড় সফলতা। নির্বাচনে জয়ী হয়ে ঢাকা-১০ আসনের জনগণের আকাঙ্ক্ষা পূরণ করব। যে উন্নয়ন হয়েছে সে ধারা অব্যাহত রাখার জন্য কাজ করে যাবেন বলে আশা প্রকাশ করেছেন ফেরদৌস।’

প্রতীক বরাদ্দের সময় ফেরদৌসের সঙ্গে অতিরিক্ত লোকজন থাকা প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘আমার আচরণবিধি লঙ্ঘন হয়নি। এখানে যাদের দেখছেন অনেককেই আমি চিনি না। আমাকে ভালোবাসেন বলে অনেকে দেখতে আসতে পারেন।’

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত