আপডেট :

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

নারী আসনের মনোনয়নপত্র সংগ্রহ করলেন সুজাতা

নারী আসনের মনোনয়নপত্র সংগ্রহ করলেন সুজাতা


সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঢালিউডের ‘রূপবান’ সালমা বেগম সুজাতা। এ নিয়ে তৃতীয়বারের মতো মনোনয়নপত্র সংগ্রহ করলেন তিনি।

 

এ সম্পর্কে সংবাদমাধ্যমকে সুজাতা বলেন, ‘এর আগে দুবার পাইনি, আমাকে হয়তো সে রকম যোগ্য মনে করে নাই। এবার শেষবারের মতো কিনলাম। ঢাকা ১১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। সারা জীবন তো আওয়ামী লীগের রাজনীতি করে গেলাম। আমার বাপ, দাদা, শ্বশুর, ভাই, স্বামী—সবাই আওয়ামী লীগ করত।

অনেকে হয়তো বলতে পারেন, আরও আগে কেন চাইনি? আমি বলব, ওই সময়টা হয়তো আমার জন্য নির্ধারিত ছিল না। রাজনীতি ও সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘ পথচলায় আমার অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে। এটা আমি নই, আশপাশে যারা আছেন, তারাই বলবেন।’

এদিকে সংস্কৃতি অঙ্গনের অনেকের মনোনয়নপত্র চাওয়ার বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে। এ প্রসঙ্গে সুজাতা বললেন, ‘সংস্কৃতি অঙ্গন থেকে যারা মনোনয়নপত্র চেয়েছেন, তাদের খাটো করে কথা বলার দরকার নেই। তারা কিন্তু দলের জন্য নানাভাবে কাজ করেছেন।

আবারও বলছি, কে মনোনয়নপত্র নিল, কেন নিল—এসব নিয়ে একে অপরকে নিয়ে কথা না বলে নিজের যোগ্যতাই যেন সবাই জাহির করি। আমরা কাউকে বাধা দিতে পারি না। কটূক্তিও করতে পারি না।’

সুজাতা ১৯৬৫ সালে ‘রূপবান’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। চলচ্চিত্রশিল্পে তার অবদানের জন্য ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়।

শিল্পকলার চলচ্চিত্র শাখায় অবদানের জন্য তিনি ২০২১ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত