আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

সদ্য মুক্তিপ্রাপ্ত বৈজ্ঞানিক কল্পকাহিনিভিত্তিক সিরিজ ‘ব্ল্যাকস্টোন’–এ দেখা গেলো মান্না কে

সদ্য মুক্তিপ্রাপ্ত বৈজ্ঞানিক কল্পকাহিনিভিত্তিক সিরিজ ‘ব্ল্যাকস্টোন’–এ দেখা গেলো মান্না কে

সদ্য মুক্তিপ্রাপ্ত বৈজ্ঞানিক কল্পকাহিনিভিত্তিক সিরিজ ‘ব্ল্যাকস্টোন’–এ খলনায়কের ভূমিকায় মান্নাকে দেখা গেছে নতুনভাবে। তবে মৃত্যুর দেড় যুগ পর কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় মান্নাকে পর্দায় ফেরানো নিয়ে আপত্তি তুলেছে তার পরিবার।

মান্নার ইমেজকে বিক্রি করা হয়েছে উল্লেখ করে তার স্ত্রী শেলী মান্না গণমাধ্যমকে জানান, পরিবারের অনুমতি ছাড়াই মান্নাকে সিরিজে ব্যবহার করা হয়েছে।


তিনি বলেন, ‘সিরিজটি বানানোর সময় কিংবা বানানোর পরও যোগাযোগ করা হলে সেটা মানা যেত, সেটা তারা করেনি। ট্রেলার প্রকাশের পর বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা কোনো অনুমতি দেওা হয়নি

অভিযোগের প্রেক্ষিতে নির্মাতা শাহরিয়ার গালিবের দাবি, তিনি অনুমতি নিতে মান্নার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।


পরিবারের অনুমতি নিয়ে হলিউডের প্রয়াত তারকাদের এআইয়ের মাধ্যমে পর্দায় ফেরানোর নজির রয়েছে। ‘ব্ল্যাকস্টোন’ সিরিজে মান্নাকে ১০ সেকেন্ডের জন্য দেখা গেছে। শাহরিয়ার গালিবের দাবি, কোনো ভিডিওতে ১০ সেকেন্ডের মতো ফুটেজ রাখতে পরিবারের অনুমতি না নিলেও চলে।

বৈজ্ঞানিক কল্পকাহিনিভিত্তিক সিরিজ ‘ব্ল্যাকস্টোন’–এ খলনায়কের ভূমিকায় হাজির করা হয়েছে মান্নাকে। গত সোমবার (১ এপ্রিল) ইউটিউব চ্যানেলে সিরিজের প্রথম পর্ব মুক্তি পেয়েছে। ২২ মিনিটের এই পর্বের শেষভাগে ১০ সেকেন্ডের মতো মান্নার দেখা মিলেছে। এতে গ্রেগঅন নামের এক খলচরিত্রে রয়েছেন তিনি; যিনি এক রহস্যময় পাথরখণ্ডের খোঁজে মহাবিশ্ব থেকে পৃথিবীতে নেমেছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত